ঢাকা ০৩:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তেঁতুলিয়ায় শিক্ষকদের নিয়ে ‘পাঠ্যক্রমভিত্তিক নাট্যভাবনা’ প্রশিক্ষণ কর্মশালা শেরপুর সীমান্তে ১৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকস আটক নলডাঙ্গায় বিষধর সাপের কামড়ে ৫ বছরের শিশুর মৃত্যু বাগাতিপাড়ায় কয়েলের আগুনে পুড়ে দুই ষাঁড়ের মৃত্যু, ক্ষতি ৩ লাখ টাকা রাণীশংকৈলে নারী ফুটবলারদের জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার উপহার রাণীশংকৈলে ইএসডিওর বিনামূল্যে চক্ষুসেবা, অসহায় মানুষের চোখে ফিরছে আলো দেবীগঞ্জে গৃহবধূকে অ/মানবিক নি র্যা ত নের অভিযোগ, গ্রেপ্তার ৩ পঞ্চগড়ে সীমান্তে নবনির্মিত বিওপির কার্যক্রম উদ্বোধন মান্দার প্রসাদপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত, তিন মামলায় ৬ হাজার টাকা জরিমানা মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় সাপাহারের সেনাসদস্য নিহত

আটঘরিয়ায় ছাদের পানি পড়া বন্ধ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু, উদ্ধারে গিয়ে আহত ব্যবসায়ী

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:৩৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ ১৩৯ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আটঘরিয়ায় ছাদের পানি পড়া বন্ধ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু, উদ্ধারে গিয়ে আহত ব্যবসায়ী

পাবনার আটঘরিয়ায় ছাদের পানি পড়া বন্ধ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহাদাৎ (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে আক্তার নামে এক কাপড় ব্যবসায়ী আহত হন। বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টার দিকে উপজেলার দেবোত্তর বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহাদাৎ উপজেলার কদমডেঙা গ্রামের বাসিন্দা এবং দেবোত্তর বাজারের পরিচিত ব্যবসা প্রতিষ্ঠান আকুল স্টোরের কর্মচারী ছিলেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, আটঘরিয়ার দেবোত্তর বাজারে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেটের ছাদের ওপর জমে থাকা বৃষ্টির পানি নিচে অবস্থিত আকুল স্টোরের টিনের চালায় পড়ছিল। শাহাদাৎ সেই পানি পড়া বন্ধ করতে ছাদে ওঠেন। একপর্যায়ে তার পা পিছলে গিয়ে নিচ দিয়ে থাকা বৈদ্যুতিক তারের ওপর পড়ে যায়। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা চালালে সিটি কাপড়ের দোকানের ব্যবসায়ী আক্তার বিদ্যুতের সংস্পর্শে এসে আহত হন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন।

ফায়ার সার্ভিস কর্মীরা শাহাদাতের মরদেহ উদ্ধার করে তার গ্রামের বাড়ি কদমডেঙায় পৌঁছে দেন। আহত আক্তারকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এদিকে স্থানীয় ব্যবসায়ীরা বাজার এলাকায় ঝুলে থাকা বৈদ্যুতিক তার এবং ঝুঁকিপূর্ণ অবকাঠামো অপসারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আটঘরিয়ায় ছাদের পানি পড়া বন্ধ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু, উদ্ধারে গিয়ে আহত ব্যবসায়ী

আপডেট সময় : ০৭:৩৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬