ঢাকা ০৮:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নলডাঙ্গার হালতিবিলে উচ্চ শব্দে গানবাজনা, প্রশাসনের অভিযান বিএনপি নেতা শফিকুল ইসলাম বুলবুল ও গ্রামবাসীর উদ্যোগে ঘর পেলেন অসহায় অপেজান রাজশাহীর সীমান্তে মাদক-চোরাচালান দমনে কঠোর হওয়ার নির্দেশ ভূমিমন্ত্রীর লালপুরে চাঁ’দা দাবির অভিযোগ, কু-প্রস্তাবে রাজি না হওয়ায় গাছ কাটার অভিযোগ লালপুরে বি’ষপানে তরুণী গৃহবধূর মৃ’ত্যু নাটোরে ঢাকাগামী বাসের চাপায় অটোভ্যানের চালকসহ নিহত দুই ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও বন্ধুত্বের ভিত্তিতে: শফিকুর রহমান মোহনপুরে ‘হয়রানি ও অসামাজিক কার্যকলাপ’ বন্ধের দাবিতে মানববন্ধন নাটোরে মসজিদের উন্নয়নে ৫০ হাজার টাকা দিলেন সাবেক পৌর মেয়র প্রার্থী আল মামুন বড়াইগ্রামে পুকুরের পানিতে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু

বাগাতিপাড়ায় গৃহবধূকে সং/ঘব/দ্ধ ধ/র্ষ/ণ মামলার প্রধান আসামি আসলাম গ্রেপ্তার

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:০৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬ ৪৪০ বার পড়া হয়েছে

pic collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় গৃহবধূকে সং/ঘব/দ্ধ ধ/র্ষ/ণ মামলার প্রধান আসামি আসলাম গ্রেপ্তার

নাটোরের বাগাতিপাড়ায় গুচ্ছগ্রামের এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ৫০ বছরের আসলাম আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৩ জুন) রাতে উপজেলার জামনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আসলাম আলী জামনগর ইউনিয়নের হাঁপানিয়া গ্রামের মৃত কাইলি উদ্দিনের ছেলে। এ মামলার অপর আসামি ৪২ বছর বয়সী শ্রী ষষ্টি কুমার এখনো পলাতক রয়েছে।

পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, চলতি বছরের গত ২৪ মে সকালে উপজেলার জামনগর ইউনিয়নের চাইপাড়া আদর্শ গুচ্ছগ্রামের ওই গৃহবধূ বাড়ির পাশের একটি আমবাগানে রান্নার জন্য খড়ি সংগ্রহ করতে যান। এ সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা আসলাম আলী ও শ্রী ষষ্টি কুমার তাকে জোরপূর্বক পাশের একটি ভুট্টাক্ষেতে নিয়ে গিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। পরে তাকে অসুস্থ অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা।

পরবর্তীতে ভুক্তভোগী বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের ঘটনাটি জানালে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালে রেফার করেন।

চিকিৎসা শেষে ঘটনার পরদিন ২৫ মে ভুক্তভোগীর পরিবার আসলাম আলী ও শ্রী ষষ্টি কুমারের নাম উল্লেখ করে বাগাতিপাড়া মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। মামলার পর থেকেই অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। একপর্যায়ে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘটনার ২০ দিন পর শনিবার রাতে জামনগর এলাকা থেকে প্রধান আসামি আসলাম আলীকে গ্রেপ্তার করা হয়।

বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার হওয়া আসামি আসলাম আলীকে রোববার (১৪ জুন) আদালতে পাঠানো হয়েছে। ডিএনএ পরীক্ষার জন্য প্রয়োজনীয় নমুনা সিআইডিতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, মামলার অপর আসামি শ্রী ষষ্টি কুমারকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে এবং দ্রুত তাকে আইনের আওতায় আনা সম্ভব হবে বলে আশা করছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় গৃহবধূকে সং/ঘব/দ্ধ ধ/র্ষ/ণ মামলার প্রধান আসামি আসলাম গ্রেপ্তার

আপডেট সময় : ০৩:০৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬