ঢাকা ০১:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মান্দায় অবৈধ মাটি উত্তোলনে ১ লাখ টাকা জরিমানা, মাদক সেবনে ৬ মাসের কারাদণ্ড আদিতমারীতে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষক ও শিক্ষার্থীসহ আহত একাধিক মান্দায় সারের দাবিতে কৃষকদের নওগাঁ-রাজশাহী মহাসড়ক অবরোধ মাদারগঞ্জে ৫০০ টাকা বাজিতে জী’বন্ত পাখি ছিঁ/ড়ে খাওয়ার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার রাণীশংকৈলে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ইউএনওর ভবন নির্মাণে আইন লঙ্ঘন করলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি গণপূর্তমন্ত্রীর নালিতাবাড়ীতে আটকে রেখে নির্যাতন ও টাকা ছিনতাইয়ের অভিযোগ, পিবিআই তদন্তের নির্দেশ চাঁপাইনবাবগঞ্জে ১০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক বাউয়েটে বিসিএস ও সেনাবাহিনীতে ক্যারিয়ার গঠনবিষয়ক সেমিনার বগুড়ায় বিশ্ব মান দিবস পালিত, পণ্যের মান নিয়ন্ত্রণে সচেতনতার আহ্বান

মান্দায় অবৈধ মাটি উত্তোলনে ১ লাখ টাকা জরিমানা, মাদক সেবনে ৬ মাসের কারাদণ্ড

আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১২:০৬:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ২৮ বার পড়া হয়েছে

Tk 1 lakh fine for illegal soil extraction and 6-month jail term for drug consumption in Manda

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মান্দায় অবৈধ মাটি উত্তোলনে ১ লাখ টাকা জরিমানা, মাদক সেবনে ৬ মাসের কারাদণ্ড

আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় পৃথক দুটি স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে মাটি উত্তোলন ও প্রকাশ্যে মাদক সেবনের দায়ে দুই ব্যক্তিকে দণ্ড দেওয়া হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ও বিকেলে এসব অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিল নওরৌজ বৈশাখ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বুধবার দুপুর ২টার দিকে উপজেলার তেগাড়িয়া গ্রামের ঘোলহারিয়া ঘাটে অভিযান চালানো হয়। এ সময় নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে চকআবরুশ গ্রামের এরশাদ আলীর ছেলে আল-আমিনকে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারা অনুযায়ী তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

পরে বিকেল ৫টার দিকে উপজেলার পাঁজরভাঙ্গা এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রকাশ্যে অবৈধ মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে ওই গ্রামের ফাজির উদ্দিনের ছেলে রেজাউল ইসলামকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারা অনুযায়ী তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেন।

অভিযান শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরৌজ বৈশাখ বলেন, এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড ও পরিবেশবিধ্বংসী কাজ প্রতিরোধে এ ধরনের অভিযান এবং ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মান্দায় অবৈধ মাটি উত্তোলনে ১ লাখ টাকা জরিমানা, মাদক সেবনে ৬ মাসের কারাদণ্ড

আপডেট সময় : ১২:০৬:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬