ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাণীশংকৈলে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ইউএনওর ভবন নির্মাণে আইন লঙ্ঘন করলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি গণপূর্তমন্ত্রীর নালিতাবাড়ীতে আটকে রেখে নির্যাতন ও টাকা ছিনতাইয়ের অভিযোগ, পিবিআই তদন্তের নির্দেশ চাঁপাইনবাবগঞ্জে ১০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক বাউয়েটে বিসিএস ও সেনাবাহিনীতে ক্যারিয়ার গঠনবিষয়ক সেমিনার বগুড়ায় বিশ্ব মান দিবস পালিত, পণ্যের মান নিয়ন্ত্রণে সচেতনতার আহ্বান বাগাতিপাড়ায় ফলিত পুষ্টি বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু বগুড়ায় ভ্রাম্যমাণ আদালতে দুই বেকারিকে ৩৫ হাজার টাকা জরিমানা পুঠিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও মহড়া ঝিনাইগাতীতে কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ, নাম-স্বাক্ষর জাল করার দাবি কৃষকদের

চাঁপাইনবাবগঞ্জে ১০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৮:২৭:২২ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

Woman arrested with 10 pieces of Yaba in Chapainawabganj

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জে ১০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) বিশেষ টাস্কফোর্সের অভিযানে ১০ পিস ইয়াবা ও নগদ ১ হাজার ৯৬০ টাকাসহ কবিতা খাতুন (৩১) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার স্বামী বিপ্লব হোসেন (৩৭) পালিয়ে যান বলে জানিয়েছে ডিএনসি।

বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৬টা থেকে ৭টার মধ্যে সদর মডেল থানার আওতাধীন জিয়ানগর হাড্ডিপট্টি এলাকায় এ অভিযান চালানো হয়।

ডিএনসি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিদর্শক রফিকুল ইসলামের নেতৃত্বে টাস্কফোর্সের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় কবিতা খাতুনকে আটক করে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ১ হাজার ৯৬০ টাকা উদ্ধার করা হয়। অভিযানের সময় তাঁর স্বামী বিপ্লব হোসেন পালিয়ে যান বলে জানায় সংস্থাটি।

এ ঘটনায় ডিএনসির পরিদর্শক রফিকুল ইসলাম বাদী হয়ে সদর মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

ডিএনসি সূত্র আরও জানায়, এর আগের দিন মঙ্গলবার (১৩ অক্টোবর) একই এলাকার অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ আরেক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছিল।

চাঁপাইনবাবগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকের বিস্তার রোধ ও যুবসমাজকে রক্ষায় ডিএনসির বিশেষ অভিযান এবং মাদকের বিরুদ্ধে শূন্য সহনশীলতার নীতি অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চাঁপাইনবাবগঞ্জে ১০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক

আপডেট সময় : ০৮:২৭:২২ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬