ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাণীশংকৈলে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা গোদাগাড়ীতে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সমন্বয় সভা রাকসু নির্বাচনের তফসিল ঘোষণাসহ ৫ দাবিতে রাবিতে ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন শেরপুরে হত্যা মামলার অন্যতম আসামি মুরাদ মিয়া গ্রেপ্তার লালপুরে ফেসবুক-হোয়াটসঅ্যাপসহ আইডি হ্যাকিং চক্রের ৪ সদস্য আটক অতিথি হতে না পেরে ১৪৪ ধারা জারির মাইকিং, ছাত্রদল নেতা বহিষ্কার নলডাঙ্গা ও নাটোর সদরে নিষিদ্ধ আওয়ামী লীগের পোস্টারিংয়ের অভিযোগ লালপুরে স্টিয়ারিং স্যালোগাড়ির ধাক্কায় অটোরিকশাচালক নিহত রাজশাহীতে মহিষের শিংয়ের আঘাতে ব্যবসায়ীর মৃত্যু রাজশাহীতে বিএসটিআইয়ের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা

ঝিনাইগাতীতে জমি দখলকে কেন্দ্র করে উত্তেজনা, থানায় অভিযোগ ও পাল্টা মামলা

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:৩৪:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬ ৫৪৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝিনাইগাতীতে জমি দখলকে কেন্দ্র করে উত্তেজনা, থানায় অভিযোগ ও পাল্টা মামলা

দুই পক্ষের বিরোধে এলাকায় চরম উত্তেজনা, এক পক্ষের অভিযোগে গ্রেপ্তারও

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বাগেরভিটা (চাপাতলী) এলাকায় পৈত্রিক জমি দখলকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দা মোঃ দুলাল মিয়া ঝিনাইগাতী থানা-এ লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বাগেরভিটা (চাপাতলী) গ্রামের বাসিন্দা মোঃ দুলাল মিয়া দীর্ঘদিন জীবিকার তাগিদে পরিবারসহ ঢাকায় অবস্থান করতেন। প্রায় ৬ বছর পর নিজ বাড়িতে ফিরে এসে তিনি দেখতে পান, তার পৈত্রিক সূত্রে প্রাপ্ত ২১ শতাংশ জমি প্রতিবেশীরা দখল করে সেখানে ঘর নির্মাণ করেছেন।

এ ঘটনায় একই গ্রামের মোঃ শামীম মিয়া, মোঃ সকিব মিয়া, মোঃ আইজল হক, মোছাঃ আয়শা খাতুন, মোছাঃ শাহনাজ বেগম ও মোছাঃ জোসনা বেগমের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগে বলা হয়, জমি ফেরত চেয়ে একাধিকবার অনুরোধ করলেও অভিযুক্তরা বিভিন্নভাবে টালবাহানা করেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি মীমাংসার চেষ্টা করেও ব্যর্থ হন।

লিখিত অভিযোগ অনুযায়ী, গত ১৭ ফেব্রুয়ারি ২০২৬ সকাল আনুমানিক ১০টার দিকে অভিযুক্তরা ওই জমিতে নির্মিত ঘরের পুনর্নির্মাণ কাজ শুরু করেন। এ সময় মোঃ দুলাল মিয়া বাধা দিলে তাকে গালিগালাজ করা হয় এবং ভয়ভীতি ও হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এদিকে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

অন্যদিকে এ ঘটনায় পাল্টা অভিযোগও দায়ের হয়েছে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, আয়েশা সিদ্দিকা বাদী হয়ে উল্টোভাবে ছয়জনের নামে একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় দুলাল মিয়াকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

এ বিষয়ে ঝিনাইগাতী থানা পুলিশ জানিয়েছে, অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঝিনাইগাতীতে জমি দখলকে কেন্দ্র করে উত্তেজনা, থানায় অভিযোগ ও পাল্টা মামলা

আপডেট সময় : ০৮:৩৪:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬