ঢাকা ০৫:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দিনাজপুরে পূর্ণভবা নদীতে নৌকা ডুবে কৃষকের মৃত্যু রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সরঞ্জাম সরবরাহে অনিয়মের অভিযোগ বাউয়েটে সাইবার নিরাপত্তা ও ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে সেমিনার অনুষ্ঠিত সাজেকের সমস্যা সমাধানে সম্মিলিতভাবে কাজ করতে হবে- এমপি ওয়াদুদ ভূঁইয়া নলডাঙ্গায় শ্যালো ইঞ্জিনচালিত পাটবোঝাই ভটভোটির চাপায় নারী নিহত, চালক আটক মান্দায় বিএনপি প্রার্থী নাজুর সমর্থনে আলোচনা সভা ও দোয়া মাহফিল রাণীশংকৈলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজছাত্রীর মৃত্যু নলডাঙ্গায় হলফনামার মাধ্যমে মেয়েকে ত্যাজ্য ঘোষণার দাবি বাবার নলডাঙ্গার হালতী বিলে ৭০টি চায়না রিং জাল ধ্বংস, শামুক অবমুক্ত পঞ্চগড়ে কমেছে গরম, তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৭ ডিগ্রি

গোদাগাড়ীতে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এডভোকেসি সভা অনুষ্ঠিত

মুক্তার হোসেন, গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:২৫:০৪ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬ ১৩০ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোদাগাড়ীতে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এডভোকেসি সভা অনুষ্ঠিত

রাজশাহীর গোদাগাড়ীতে পিছিয়ে পড়া ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রার মানোন্নয়ন এবং অধিকার সুরক্ষায় এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ হলরুমে রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ (রিইব)-এর উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন সংস্থার মাঠ সমন্বয়কারী বাবুল চন্দ্র সূত্রধর।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শামসুল ইসলাম, আব্দুল মানিক, নিলুফার ইয়াসমিন, আনোয়ার হোসেন, গণেশ মার্ডি, বিমল চন্দ্র রাজোয়াড় এবং জামিল আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ইসরাত জাহান বলেন, প্রান্তিক ও আদিবাসী জনগোষ্ঠীর সার্বিক উন্নয়ন ছাড়া দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। সরকার তাদের জীবনমান উন্নয়নে কাজ করছে এবং সকল সরকারি সেবা যেন তারা সমানভাবে পায় তা নিশ্চিত করা হবে।

বিশেষ অতিথিরা বলেন, শিক্ষা, স্বাস্থ্য, আইনগত সহায়তা ও নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের মাহাতো, ওরাওঁ, সাঁওতালসহ প্রান্তিক জনগোষ্ঠীর ৩০ জন নারী-পুরুষ প্রতিনিধি অংশ নিয়ে তাদের সমস্যা ও দাবি তুলে ধরেন।

May 18, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গোদাগাড়ীতে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এডভোকেসি সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:২৫:০৪ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬