ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতীতে দুই পাকা রাস্তা নির্মাণে স্বস্তি, কৃষিপণ্য পরিবহনে সুবিধা পঞ্চগড়ে এলএসটিডি প্রকল্পের প্রযুক্তি গ্রাম পরিদর্শনে কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি দল গত ১৭ বছরে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে আওয়ামী লীগ-নাটোরে হুইপ দুলু বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে টাকা চুরি, সিসিটিভিতে ধরা পড়ল দুই চোর পঞ্চগড়ে সাবেক মেয়র ও জেলা পরিষদ প্রশাসক তৌহিদুল ইসলামের স্মরণে শোকসভা পঞ্চগড়ে এলএসটিডি প্রকল্পের প্রযুক্তি গ্রাম পরিদর্শন কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি দলের রাজস্থলীতে ১৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক রাণীশংকৈলে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম আবির্ভাব তিথি উদযাপন কোনো ভেদাভেদ থাকবে না, কোনো বৈষম্য থাকবে না-ধর্ম যার যার, বাংলাদেশটা সবার বাগাতিপাড়ায় ৪৫ টাকার চায়ের বিল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

তৃণমূলের খেলোয়াড়দের বিকাশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজন- ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু

এম এম মামুন:
  • আপডেট সময় : ০৯:৫৪:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬ ২৬০ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তৃণমূলের খেলোয়াড়দের বিকাশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজন- ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু

তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে সঠিক প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তুলতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।

রোববার (১৭ মে) বিকেলে রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, “তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতেই নতুন কুঁড়ি স্পোর্টসের আয়োজন করা হয়েছে। শিশুদের মধ্যে থাকা প্রতিভা খুঁজে বের করে যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে তাদের বিকশিত করতে হবে।”

তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান ক্রীড়াকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছেন। এ ধরনের আয়োজনের মাধ্যমে দেশের প্রতিটি অঞ্চল থেকে নতুন প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে। খেলাধুলা শুধু বিনোদনের বিষয় নয়, এটি শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের গুরুত্বপূর্ণ মাধ্যম।”

অভিভাবক ও শিক্ষকদের উদ্দেশে ভূমিমন্ত্রী বলেন, শিশুদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশ নিতে উৎসাহিত করতে হবে। আজকের এই প্রতিযোগীদের মধ্য থেকেই ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ তৈরি হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আঞ্চলিক পর্যায়ে এ প্রতিযোগিতার আয়োজন করে বিভাগীয় প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস। উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে বিকেল থেকেই স্টেডিয়াম এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। বিভিন্ন উপজেলা থেকে আসা শিশু-কিশোর প্রতিযোগীরা নির্ধারিত পোশাকে মাঠে সারিবদ্ধভাবে অবস্থান নেয়। গ্যালারিজুড়ে ছিল অভিভাবক ও দর্শনার্থীদের ভিড়। জাতীয় পতাকা, ব্যানার-ফেস্টুন ও বর্ণিল সাজসজ্জায় পুরো স্টেডিয়াম প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. আ. ন. ম. বজলুর রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু সাঈদ চাঁদ, মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ ফয়েজুল কবির, কাজী শহিদুল ইসলাম, মোহাম্মদ নাইমুল হাছানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

তৃণমূলের খেলোয়াড়দের বিকাশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজন- ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু

আপডেট সময় : ০৯:৫৪:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬