ঢাকা ০৬:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দিনাজপুরে পূর্ণভবা নদীতে নৌকা ডুবে কৃষকের মৃত্যু রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সরঞ্জাম সরবরাহে অনিয়মের অভিযোগ বাউয়েটে সাইবার নিরাপত্তা ও ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে সেমিনার অনুষ্ঠিত সাজেকের সমস্যা সমাধানে সম্মিলিতভাবে কাজ করতে হবে- এমপি ওয়াদুদ ভূঁইয়া নলডাঙ্গায় শ্যালো ইঞ্জিনচালিত পাটবোঝাই ভটভোটির চাপায় নারী নিহত, চালক আটক মান্দায় বিএনপি প্রার্থী নাজুর সমর্থনে আলোচনা সভা ও দোয়া মাহফিল রাণীশংকৈলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজছাত্রীর মৃত্যু নলডাঙ্গায় হলফনামার মাধ্যমে মেয়েকে ত্যাজ্য ঘোষণার দাবি বাবার নলডাঙ্গার হালতী বিলে ৭০টি চায়না রিং জাল ধ্বংস, শামুক অবমুক্ত পঞ্চগড়ে কমেছে গরম, তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৭ ডিগ্রি

রাজশাহীতে ১৬ মে গণভোটের রায় বাস্তবায়ন ও পদ্মার পানির ন্যায্য হিস্যার দাবিতে সমাবেশ

এম এম মামুন:
  • আপডেট সময় : ০৬:৪৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ ১৫৭ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে ১৬ মে গণভোটের রায় বাস্তবায়ন ও পদ্মার পানির ন্যায্য হিস্যার দাবিতে সমাবেশ

মাদ্রাসা ময়দানে বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় ঐক্য; সংবাদ সম্মেলনে জনদুর্ভোগ লাঘবে কার্যকর পদক্ষেপের দাবি

গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব এবং পদ্মার পানির ন্যায্য হিস্যার দাবিতে আগামী ১৬ মে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে বিভাগীয় সমাবেশ করবে ‘১১ দলীয় ঐক্য’। এ উপলক্ষে নগরীতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুর ১২টায় নগরীর কুমারপাড়া এলাকার আমানা ফুড ভিলেজ হলরুমে ১১ দলীয় ঐক্য, রাজশাহী বিভাগের উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে জানানো হয়, আগামী ১৬ মে বিকেল ৩টায় রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে।

সমাবেশ সফল করতে এবং জনগণের কাছে সংগঠনের বার্তা পৌঁছে দিতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে বলে জানান নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, দেশের জনগণ বর্তমানে নানা সংকটে জর্জরিত। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব, কৃষকের দুর্দশা, বিদ্যুৎ ও জ্বালানি সংকট, পরিবহন সমস্যা এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি সাধারণ মানুষকে চরম দুর্ভোগে ফেলেছে। জনগণ এ পরিস্থিতির পরিবর্তন চায় এবং তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা দেখতে চায়।

নেতৃবৃন্দ তিনটি মৌলিক দাবি তুলে ধরে বলেন, গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব এবং পদ্মার পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

তারা আরও বলেন, গণতন্ত্রের মূল শক্তি জনগণ। জনগণের মতামত ও রায়কে সম্মান জানিয়েই রাষ্ট্র পরিচালিত হওয়া উচিত। জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে এবং জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠায় গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে উপস্থিত সাংবাদিকদের মাধ্যমে আগামী ১৬ মে মাদ্রাসা ময়দানের সমাবেশ সফল করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরের আমির ড. মাওলানা কেরামত আলী, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরের সেক্রেটারি ডা. ইমাজ উদ্দিন মন্ডল, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মো. শাহাদাত হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিস রাজশাহী মহানগরের সভাপতি মুফতি জুবায়ের হোসেন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি রাজশাহী মহানগরের সভাপতি মো. সাইফুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজশাহী মহানগরের আহ্বায়ক মো. মোবাশ্বের আলী, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক রফিকুল ইসলামসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

May 14, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে ১৬ মে গণভোটের রায় বাস্তবায়ন ও পদ্মার পানির ন্যায্য হিস্যার দাবিতে সমাবেশ

আপডেট সময় : ০৬:৪৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬