ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মান্দায় বিএনপি প্রার্থী নাজুর সমর্থনে আলোচনা সভা ও দোয়া মাহফিল রাণীশংকৈলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজছাত্রীর মৃত্যু নলডাঙ্গায় হলফনামার মাধ্যমে মেয়েকে ত্যাজ্য ঘোষণার দাবি বাবার নলডাঙ্গার হালতী বিলে ৭০টি চায়না রিং জাল ধ্বংস, শামুক অবমুক্ত পঞ্চগড়ে কমেছে গরম, তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৭ ডিগ্রি লালপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ-ছাত্রলীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার বাগাতিপাড়ায় বড়াল নদীতে অবৈধ বাঁধ উচ্ছেদ, জাল ও সরঞ্জাম ধ্বংস বড়াইগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১৫ শ্রীবরদীতে ড্রামের ভেতর নারীর মরদেহ, পরিচয় শনাক্ত করল পিবিআই বাগাতিপাড়ায় উপজেলা পরিষদ চত্বরের মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি

উপকূলজুড়ে রহস্যময় আলোর ঝলক, কক্সবাজার থেকে মনপুরা পর্যন্ত চাঞ্চল্য

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ১০:৪৩:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬ ১৮৩ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

উপকূলজুড়ে রহস্যময় আলোর ঝলক, কক্সবাজার থেকে মনপুরা পর্যন্ত চাঞ্চল্য

কক্সবাজার, তালতলী ও মনপুরার আকাশে অদ্ভুত আলোর উপস্থিতি ঘিরে আতঙ্ক ও জল্পনা-কল্পনা

দেশের উপকূলীয় তিন অঞ্চলের আকাশে একই সন্ধ্যায় রহস্যময় আলোর ঝলক দেখা যাওয়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কক্সবাজার, বরগুনার তালতলী ও ভোলার মনপুরার আকাশে দেখা যাওয়া অদ্ভুত ওই আলো ঘিরে স্থানীয়দের মধ্যে কৌতূহলের পাশাপাশি ছড়িয়ে পড়েছে আতঙ্কও। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে চলছে তুমুল আলোচনা ও নানা জল্পনা-কল্পনা।

শুক্রবার সন্ধ্যার পর কক্সবাজার সমুদ্র সৈকত, উখিয়ার ইনানী ও আশপাশের বিভিন্ন এলাকার আকাশে হঠাৎ রহস্যময় আলো দেখা যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, আলোটি কিছু সময় একই স্থানে স্থির ছিল। পরে সেটি দ্রুতগতিতে ছুটে গিয়ে হঠাৎ মিলিয়ে যায়। অনেকে ঘটনাটি মোবাইল ফোনে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন।

এদিকে একই সন্ধ্যায় বরগুনার তালতলী উপজেলার আকাশেও দেখা যায় অদ্ভুত আলোর প্রতিফলন। সন্ধ্যা ৭টার দিকে বঙ্গোপসাগরের দিক থেকে ভেসে আসা সেই আলো দেখে স্থানীয়রা ঘর থেকে বের হয়ে আকাশের দিকে তাকিয়ে থাকেন। কেউ বলছেন এটি প্রাকৃতিক কোনো আলোর প্রতিফলন, কেউ বলছেন আবহাওয়াজনিত ঘটনা। আবার স্থানীয়দের কেউ কেউ এটিকে রকেট বা উড্ডয়নযানের আলোর প্রতিফলন বলেও ধারণা করছেন।

অন্যদিকে ভোলার মনপুরা উপজেলার উত্তর সাকুচিয়া এলাকার মেঘনা নদীর পশ্চিম-দক্ষিণ আকাশেও সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কয়েক সেকেন্ডের জন্য উজ্জ্বল আলোর ঝলক দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, আলোর ঝলকটি অনেকটা আগুনের গোলার মতো ছিল, যা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আবার মিলিয়ে যায়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, এমন অস্বাভাবিক দৃশ্য আগে কখনো দেখেননি তারা। কেউ এটিকে মহাকাশীয় কোনো ঘটনা বলে মনে করছেন, আবার কেউ উল্কাপিণ্ড বা অন্য কোনো অজানা উৎসের আলো বলে ধারণা করছেন।

তবে এখন পর্যন্ত আবহাওয়া অফিস বা সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষ রহস্যময় এই আলোর বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো ব্যাখ্যা দেয়নি। ফলে উপকূলজুড়ে দেখা যাওয়া এ অদ্ভুত আলোর উৎস নিয়ে রহস্য আরও ঘনীভূত হয়েছে।

May 8, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

উপকূলজুড়ে রহস্যময় আলোর ঝলক, কক্সবাজার থেকে মনপুরা পর্যন্ত চাঞ্চল্য

আপডেট সময় : ১০:৪৩:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬