ঢাকা ১০:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার- শিক্ষামন্ত্রী মিলন পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা পুঠিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ

বিএডিসির বীজে একই খেতে তিন রকম ধান, বিপাকে রাজশাহীর কৃষক

এম এম মামুন:
  • আপডেট সময় : ০৯:০৪:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬ ২২৪ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএডিসির বীজে একই খেতে তিন রকম ধান, বিপাকে রাজশাহীর কৃষক

ব্রি-৮৮ জাতের বীজে মিশেছে অন্য জাত, ফলন নিয়ে দুশ্চিন্তায় বোরো চাষিরা

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সরবরাহ করা ব্রি-৮৮ জাতের বোরো ধানের বীজ চাষ করে চরম বিপাকে পড়েছেন রাজশাহীর কৃষকরা। একই জমিতে দেখা দিয়েছে তিন রকম ধান। কোনোটি পেকে মাটিতে লুটিয়ে পড়েছে, কোনোটি সদ্য পেকেছে, আবার কোনো গাছে এখনো শিষ বের হচ্ছে। এতে ধান কাটা ও ফলন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা।

কৃষকদের অভিযোগ, বিএডিসির নির্ধারিত পরিবেশকের কাছ থেকে কেনা ভিত্তিবীজ ‘ব্রি ধান-৮৮’ ব্যবহার করেই তারা প্রতারিত হয়েছেন। ভিত্তিবীজ হলো গবেষণা মাঠে উৎপাদনের পর প্রথমবার কৃষক পর্যায়ে সরবরাহ করা বীজ, যার গুণগত মান অন্তত তিন বছর ঠিক থাকার কথা। কিন্তু প্রথম বছরেই বিপাকে পড়েছেন কৃষকরা।

সরকারিভাবে এই বীজ ৭২ টাকা কেজি দরে বিক্রি করা হলেও বাড়তি চাহিদার কারণে অনেক কৃষক ৭৬ টাকা কেজি দরে কিনেছেন। প্রতি বিঘা জমিতে প্রায় পাঁচ কেজি বীজ প্রয়োজন হয়।

রাজশাহীর পবা উপজেলার নতুন কসবা গ্রামের কৃষক মোর্শেদ আলী চার বিঘা জমিতে ব্রি-৮৮ ধান চাষ করেছেন। তিনি জানান, একই জমিতে তিন ধরনের ধান দেখা দিয়েছে। একটি জাতের ধান পেকে নিচে পড়ে গেছে, আরেকটি সদ্য পেকেছে, অন্যটিতে এখনো নতুন শিষ বের হচ্ছে।

তিনি বলেন, “গত বছর আমি সাড়ে ২৭ মণ করে ফলন পাইছিলাম। আমার দেখাদেখি এলাকার অনেকেই এই ধান করেছে। এবার সবারই সর্বনাশ হয়ে গেছে।”

মোর্শেদ আলী আরও জানান, শ্রমিকরা পাকা ধান কাটতে রাজি হচ্ছেন না। কারণ একই জমিতে বিভিন্ন পর্যায়ের ধান থাকায় আলাদা করে কাটা সম্ভব হচ্ছে না।

পবা উপজেলার মুরারিপুর গ্রামের কৃষক মাসুদ রানাও একই সমস্যায় পড়েছেন। তিনি তিন বিঘা জমিতে এই ধান আবাদ করেছিলেন। এর মধ্যে কিছু জমি গোদাগাড়ী উপজেলার উদপাড়া এলাকায় এবং বাকিটা পবা উপজেলার শিতলাই মাঠে।

তিনি বলেন, “একটা ধান পেকেছে, একটা আধাপাকা, আরেকটার শিষ বের হচ্ছে। শ্রমিকরা বলছে, সব ধান একসঙ্গে কাটতে হবে। আলাদা করে পাকা ধান কাটবে না।”

মাসুদ রানা জানান, বাড়তি সার ও সেচ খরচে তিন বিঘা জমিতে তার প্রায় ৩৩ হাজার টাকা ব্যয় হয়েছে। ধার-দেনা করে চাষাবাদ করলেও এখন তিনি বড় ক্ষতির মুখে পড়েছেন।

ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, তারা পবার হরিপুর ইউনিয়নের বিএডিসির নির্ধারিত ডিলার আনারুল ইসলামের কাছ থেকে বীজ সংগ্রহ করেছিলেন।

এ বিষয়ে ডিলার আনারুল ইসলাম বলেন, তিনি প্রায় ২০ জন কৃষকের কাছে এই বীজ বিক্রি করেছেন এবং সবাই ক্ষতিগ্রস্ত হয়েছেন। কৃষকদের স্বাক্ষর নিয়ে ক্ষতিপূরণের দাবিতে বিএডিসির উপপরিচালকের কাছে আবেদনও করেছেন তিনি।

বিএডিসি রাজশাহীর উপপরিচালক এ কে এম গোলাম সারওয়ার জানান, কয়েকজন কৃষক অভিযোগ নিয়ে তাঁর কাছে এসেছেন। তিনি নিজেও পবা উপজেলার কয়েকটি মাঠ পরিদর্শন করেছেন। তাঁর ভাষ্য, কিছু জমিতে দুই ধরনের ধান দেখা গেছে।

তিনি বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্রি ধান-৯২ এর সঙ্গে ব্রি ধান-৮৮ কোনোভাবে মিশে গেছে। কীভাবে এটি ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।”

তিনি আরও জানান, রাজশাহীর বাইরে দেশের আরও কয়েকটি এলাকাতেও একই ধরনের অভিযোগ পাওয়া গেছে এবং সেসব স্থানে তদন্ত চলছে।

May 8, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিএডিসির বীজে একই খেতে তিন রকম ধান, বিপাকে রাজশাহীর কৃষক

আপডেট সময় : ০৯:০৪:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬