ঢাকা ০৬:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে ড্রামের ভেতর নারীর মরদেহ, পরিচয় শনাক্ত করল পিবিআই বাগাতিপাড়ায় উপজেলা পরিষদ চত্বরের মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি রাজশাহীতে প্রধানমন্ত্রীর বাস নিয়ে ফেসবুকে ‘স্নাইপার’ মন্তব্যকারী যুবক আটক অসুস্থ ভূমিমন্ত্রী মিনুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলো বাগাতিপাড়ায় এক ঘণ্টায় শেয়ালের কামড়ে নারীসহ ১১ জন আহত মাত্র ৫০০ টাকায় ঠাকুরগাঁও থেকে তেঁতুলিয়া ভ্রমণ, ইএসডিওর ‘ডে ট্রিপ’ চালু বাইপাস সড়ক নেই পঞ্চগড় শহরে, যানজটে চরম দুর্ভোগ লালপুরে বাড়ির পেছন থেকে গাঁজাগাছ উদ্ধার, বাড়ির মালিক আটক রাণীনগরে নারীকে উ’ত্ত্যক্তের প্রতিবাদ, মন্দির কমিটির সহ-সভাপতিসহ ছু/রিকাঘাতে আহত ২ রাজশাহীতে লিচুবাগান থেকে ১০৩টি তাজা ককটেল উদ্ধার

লালপুরে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ ব্যবসায়ী আটক

লালপুর (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:২০:২৯ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ ৩০৮ বার পড়া হয়েছে

collected pic

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালপুরে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ ব্যবসায়ী আটক

মাঝগ্রাম থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার, মামলা দিয়ে আদালতে সোপর্দ

নাটোরের লালপুরে মাদকবিরোধী অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মো. সেলিম রেজা (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

রোববার (২৬ এপ্রিল) রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে লালপুর থানার এসআই (নিঃ) মো. গোলাম মোর্শেদ, এএসআই (নিঃ) শাহ আলম ও এএসআই (নিঃ) মো. নাহিদ হাসান সঙ্গীয় ফোর্সের সহায়তায় এ অভিযান পরিচালনা করেন।

পুলিশ জানায়, উপজেলার মাঝগ্রাম দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে সেলিম রেজার বসতঘর থেকে ২০০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করা হয়। এ সময় তাকে হাতেনাতে আটক করা হয়।

আটক সেলিম রেজা পাবনা সদর উপজেলার বারইপাড়া গ্রামের মৃত আবু তালেবের ছেলে। বর্তমানে তিনি লালপুর উপজেলার মাঝগ্রাম দক্ষিণপাড়া এলাকায় বসবাস করছিলেন।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরদিন সোমবার (২৭ এপ্রিল) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

April 27, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লালপুরে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ ব্যবসায়ী আটক

আপডেট সময় : ০৩:২০:২৯ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬