ঢাকা ০৫:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইতিবাচক রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই- লালপুরে প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল সাপাহারে ৫ মাদ্রাসায় ১ জন করে পাস, একটিতে সবাই ফেল পঞ্চগড়ে সুগন্ধি আতপ চালের দর আকাশছোঁয়া, কমেছে কাঁচামরিচের দাম লালপুরে সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমানের মৃত্যুবার্ষিকীতে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজ করলেন প্রতিমন্ত্রী পুতুল শ্রীবরদী সীমান্তে বিজিবির রাতভর অভিযানে ভারতীয় কসমেটিক ও গরু জব্দ নলডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৫ হাজার টাকা জরিমানা বৃক্ষরোপণ জাতীয় পুরস্কার-২০২৫-এ দ্বিতীয় স্থান অর্জন করেছে বাউয়েট বাগাতিপাড়ায় বাউয়েট ক্যাম্পাসে হতে যাচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন পঞ্চগড়ে দুই স্কুলে ৪ এসএসসি পরীক্ষার্থী, পাস করেনি কেউ বাগমারায় এসএসসির ফলাফল নিয়ে হতাশায় স্কুলছাত্রীর মৃত্যু

সিংড়ায় জমিজমা বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৩০

সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৭:৪৭:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬ ২০৪ বার পড়া হয়েছে

collected pic

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিংড়ায় জমিজমা বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৩০

ডাহিয়া ইউনিয়নের পারিল গ্রামে ভোরবেলায় সংঘর্ষ; নারীসহ বহু আহত, হাসপাতালে চিকিৎসাধীন

নাটোরের সিংড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। শুক্রবার (২৪ এপ্রিল ২০২৬) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ডাহিয়া ইউনিয়নের পারিল গ্রামে সিরাজুল গ্রুপ ও কালাম গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল দুই পক্ষের মধ্যে। এর জের ধরে শুক্রবার সকালে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়।

সংঘর্ষে সিরাজুল গ্রুপের আহতরা হলেন— সিরাজুল (পিতা: রমজান), আইনুল হক (পিতা: আব্দুল গফুর), আব্দুল আজিজ (পিতা: আমজাদ প্রাং), শহিদুল (পিতা: রমজান), আসাদ (পিতা: রমজান), রুবেল (পিতা: শামসুল), ফরহাদ (পিতা: আশরাফুল), হাফিজ (পিতা: মৃত নওশের প্রাং), শাকিল (পিতা: মৃত আজাদ), রায়হান (পিতা: মৃত শামসুল)সহ আরও অন্তত ৫ জন।

অপরদিকে কালাম গ্রুপের আহতরা হলেন— হাসি (স্বামী: ইসলাম), মাফুজুল (পিতা: আব্দুল রাজ্জাক), মুর্শেদুল (পিতা: একই), মহসিন (পিতা: শাবাজ উদ্দিন), ইসলাম (পিতা: দুদু প্রাং), রহিদুল (পিতা: মৃত খলিল), রব্বেল (পিতা: খলিল), রাব্বানী (পিতা: বাশার), সুমন (পিতা: হামিদুল), মিলন (পিতা: আয়ুব প্রাং), আলামিন (পিতা: ছাত্তার প্রাং)সহ আরও অন্তত ৪ জন।

আহতদের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নাটোর সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় প্রশাসন ও পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সিংড়ায় জমিজমা বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৩০

আপডেট সময় : ০৭:৪৭:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬