ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে চেয়ারম্যান প্রার্থী বিপ্লবের বাড়িতে ৭ গরু নিয়ে অভিযান, রসিদ দেখিয়ে ছাড় বাগাতিপাড়ায় ঘুমন্ত ভ্যানচালককে সাপের দংশন, হাসপাতালে মৃত্যু গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল-বৃত্তি, গৃহের চাবি বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পঞ্চগড়ে বিএনপির দুই গ্রুপের ফের হামলা, এমপি নওশাদ জমিরের দুই সমর্থক আহত পঞ্চগড়ে স্কুলছাত্রী ধ/র্ষ/ণে/র অভিযোগ, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু; গ্রেপ্তার ২ দেওয়ানগঞ্জে প্রেমের সম্পর্কের জেরে কলেজছাত্রীর বিয়ের দাবি, সড়ক অবরোধ করে বিক্ষোভ পবায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি, জরিমানা ঢাকায় রেডমিন ইন্ডাস্ট্রিজের অ্যানুয়াল পার্টনার সামিট ‘রেডমিন হরাইজন ২০২৬’ নাটোরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর স্বাস্থ্য অধিকার নিশ্চিতে সমন্বিত উদ্যোগের আহ্বান শেরপুরে পাঁচ দই কারখানাকে ১ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা

বাউয়েট-ইউএমটির যৌথ আন্তর্জাতিক অনলাইন সেমিনার অনুষ্ঠিত

বাউয়েট, কাদিরাবাদ:
  • আপডেট সময় : ১০:২৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬ ৩১০ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাউয়েট-ইউএমটির যৌথ আন্তর্জাতিক অনলাইন সেমিনার অনুষ্ঠিত

তড়িৎচৌম্বক ক্ষেত্র ও থিসিস ডেটা বিশ্লেষণ নিয়ে দুই দেশের শিক্ষাবিদদের উপস্থাপনা

বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট)-এর ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের উদ্যোগে মালয়েশিয়ার ইউনিভার্সিটি মালয়েশিয়া তেরেঙ্গানু (ইউএমটি)-এর সঙ্গে যৌথভাবে একটি আন্তর্জাতিক অনলাইন সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) আয়োজিত এ সেমিনারে দুইজন খ্যাতনামা শিক্ষাবিদ গুরুত্বপূর্ণ দুটি বিষয়ের ওপর আলোচনা উপস্থাপন করেন।

সেমিনারে বাউয়েটের ইইই বিভাগের অধ্যাপক ড. মো. ওসমান গনি “তড়িৎচৌম্বক বিচ্ছুরণ ও বিকিরণ ক্ষেত্র: তড়িৎ ক্ষেত্র সমাকল সমীকরণের একটি সঠিক সমাধান” শীর্ষক বিষয়ে বক্তব্য দেন। অন্যদিকে, ইউএমটির অধ্যাপক টিএস. ড. মোহাম্মদ বিন ইসমাইল “পরীক্ষামূলক ফলাফলকে প্রভাবে রূপান্তর: চূড়ান্ত বর্ষের থিসিসের উপাত্ত বিশ্লেষণ” বিষয়ে আলোকপাত করেন।

সেমিনারে বাউয়েট ও ইউএমটি—উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকরা অংশ নেন। বক্তারা তাঁদের উপস্থাপনায় আধুনিক গবেষণা, তথ্য বিশ্লেষণ এবং বাস্তব প্রয়োগের বিভিন্ন দিক তুলে ধরেন, যা অংশগ্রহণকারীদের জন্য ছিল শিক্ষণীয় ও অনুপ্রেরণামূলক।

বাউয়েটের ইইই বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. রুবেল বাসার বলেন, “এই ধরনের আন্তর্জাতিক যৌথ সেমিনার শিক্ষার্থীদের গবেষণামুখী করে তুলতে এবং বৈশ্বিক একাডেমিক সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

তিনি ভবিষ্যতেও এ ধরনের যৌথ একাডেমিক উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাউয়েট-ইউএমটির যৌথ আন্তর্জাতিক অনলাইন সেমিনার অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:২৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬