ঢাকা ০৬:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মান্দায় বিএনপি প্রার্থী নাজুর সমর্থনে আলোচনা সভা ও দোয়া মাহফিল রাণীশংকৈলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজছাত্রীর মৃত্যু নলডাঙ্গায় হলফনামার মাধ্যমে মেয়েকে ত্যাজ্য ঘোষণার দাবি বাবার নলডাঙ্গার হালতী বিলে ৭০টি চায়না রিং জাল ধ্বংস, শামুক অবমুক্ত পঞ্চগড়ে কমেছে গরম, তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৭ ডিগ্রি লালপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ-ছাত্রলীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার বাগাতিপাড়ায় বড়াল নদীতে অবৈধ বাঁধ উচ্ছেদ, জাল ও সরঞ্জাম ধ্বংস বড়াইগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১৫ শ্রীবরদীতে ড্রামের ভেতর নারীর মরদেহ, পরিচয় শনাক্ত করল পিবিআই বাগাতিপাড়ায় উপজেলা পরিষদ চত্বরের মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি

জ্বালানি তেল সংকটে দুইদিন বন্ধ রাজশাহী সিটি করপোরেশনের বর্জ্য অপসারণ

এম এম মামুন:
  • আপডেট সময় : ১১:৪৪:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬ ৪৫১ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জ্বালানি তেল সংকটে দুইদিন বন্ধ রাজশাহী সিটি করপোরেশনের বর্জ্য অপসারণ

নগরীর বিভিন্ন এলাকায় ময়লা জমে জনদুর্ভোগ, দ্রুত সমাধানের আশ্বাস রাসিকের

জ্বালানি তেলের সংকটের কারণে টানা দুইদিন ধরে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) বর্জ্য অপসারণ কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে। ফলে নগরীর বিভিন্ন এলাকায় ময়লা-আবর্জনা জমে সৃষ্টি হয়েছে জনদুর্ভোগ।

গত দুই দিন ধরে রাসিকের কোনো বর্জ্য নির্ধারিত সেকেন্ডারি পয়েন্ট থেকে ভাগাড়ে নেওয়া হয়নি। এতে করে নগরীর বিভিন্ন সড়ক, অলিগলি ও ডাস্টবিনে ময়লা জমে দুর্গন্ধ ছড়াচ্ছে। কোথাও কোথাও সেকেন্ডারি পয়েন্ট থেকে প্রধান সড়কেও ছড়িয়ে পড়েছে আবর্জনা।

রোববার (১৫ মার্চ) রাজশাহী সিটি করপোরেশনের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বর্জ্য পরিবহনের জন্য ব্যবহৃত গাড়িগুলোতে পর্যাপ্ত জ্বালানি তেল না থাকায় নিয়মিতভাবে ময়লা অপসারণ করা সম্ভব হচ্ছে না। এতে নগরবাসী চরম ভোগান্তিতে পড়েছেন।

নগরীর সিটি বাইপাস এলাকার ঘোড়া চত্বরের সেকেন্ডারি পয়েন্টে গিয়ে দেখা যায়, সেখানে ময়লার বুথ পুরোপুরি ভর্তি হয়ে গেছে। এমনকি প্রধান সড়কের এক পাশেও ছড়িয়ে পড়েছে ময়লা। একই অবস্থা নগরীর অন্যান্য সেকেন্ডারি পয়েন্টেও।

এদিকে নিয়মিত ময়লা অপসারণ না হওয়ায় অনেক এলাকায় বাড়ি বাড়ি থেকেও বর্জ্য সংগ্রহ করা যাচ্ছে না।

নগরবাসী দ্রুত বর্জ্য অপসারণ কার্যক্রম স্বাভাবিক করার দাবি জানিয়েছেন। তাদের আশঙ্কা, দীর্ঘ সময় ধরে ময়লা পড়ে থাকলে পরিবেশ দূষণ ও স্বাস্থ্যঝুঁকি বাড়তে পারে।

নগরীর বিলসিমলা এলাকার বাসিন্দা মো. আব্দুল আওয়াল বলেন, “দুই-তিন দিন ধরে এলাকার ডাস্টবিনের ময়লা অপসারণ করা হয়নি। এতে আশপাশে দুর্গন্ধ ছড়াচ্ছে এবং চলাচলে ভোগান্তি হচ্ছে।”

ঘোড়া চত্বর এলাকার ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, “এলাকাটি মেডিক্যাল এলাকা হওয়ায় প্রতিদিন প্রচুর বর্জ্য তৈরি হয়। নিয়মিত অপসারণ না হলে পরিবেশ দূষণ বাড়ে এবং স্থানীয়দের স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়। তাই দ্রুত ময়লা অপসারণ করা প্রয়োজন।”

এ বিষয়ে রাজশাহী সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন বলেন, “জ্বালানি তেলের সরবরাহ না থাকায় গত শুক্রবার থেকে নির্ধারিত সেকেন্ডারি পয়েন্ট থেকে ভাগাড়ে বর্জ্য অপসারণ বন্ধ ছিল। তবে দ্রুত তেলের ব্যবস্থা করা হয়েছে। আশা করছি শনিবার রাত থেকেই আবার বর্জ্য অপসারণ কার্যক্রম চালু করা যাবে।”

March 15, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জ্বালানি তেল সংকটে দুইদিন বন্ধ রাজশাহী সিটি করপোরেশনের বর্জ্য অপসারণ

আপডেট সময় : ১১:৪৪:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬