ঢাকা ০১:২৯ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সাবেক মেয়র ও জেলা পরিষদ প্রশাসক তৌহিদুল ইসলামের স্মরণে শোকসভা পঞ্চগড়ে এলএসটিডি প্রকল্পের প্রযুক্তি গ্রাম পরিদর্শন কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি দলের রাজস্থলীতে ১৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক রাণীশংকৈলে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম আবির্ভাব তিথি উদযাপন কোনো ভেদাভেদ থাকবে না, কোনো বৈষম্য থাকবে না-ধর্ম যার যার, বাংলাদেশটা সবার বাগাতিপাড়ায় ৪৫ টাকার চায়ের বিল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩ নাটোর জেলা যুবলীগের আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগ করলেন সাবেক ছাত্রলীগ সভাপতি বাকী শ্রীবরদীতে বিজিবির অভিযানে ১১ লাখ টাকার ভারতীয় কসমেটিকস ও ইজিবাইক জব্দ নাটোর জেলা যুবলীগের কমিটি থেকে পদত্যাগের ঘোষণা জাকারিয়া বুলবুলের নিয়ামতপুরে ইউনিয়ন ভূমি অফিসে বহিরাগতদের দৌরাত্ম্য, সরকারি কম্পিউটার ব্যবহারের অভিযোগ

সরিষার বাম্পার ফলন ও ভালো দামে উচ্ছ্বসিত রায়গঞ্জের কৃষকরা

মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:২১:২২ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬ ২৯৯ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরিষার বাম্পার ফলন ও ভালো দামে উচ্ছ্বসিত রায়গঞ্জের কৃষকরা

পাঙ্গাসীতে মাঠজুড়ে সরিষা শুকানোয় ব্যস্ত ব্যবসায়ীরা; ফসলের মধ্য দিয়ে হেঁটে আনন্দে মেতে উঠছে ক্ষুদে শিক্ষার্থীরা

সরিষার বাম্পার ফলন ও বাজারে ভালো দাম পাওয়ায় রায়গঞ্জ উপজেলা-এর অধিকাংশ কৃষক এবার বেশ খুশি। চলতি মৌসুমে অনুকূল আবহাওয়া ও সময়মতো পরিচর্যার ফলে ফলন ভালো হয়েছে বলে জানান তারা।

ইতোমধ্যে ব্যবসায়ীরা কৃষকদের কাছ থেকে সরিষা কিনে শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন। উপজেলার পাঙ্গাসী এলাকার লায়লা মিজান স্কুল এন্ড কলেজ মাঠজুড়ে শত শত মণ সরিষা শুকাতে দেখা গেছে স্থানীয় ব্যবসায়ীদের। মাঠজুড়ে হলুদ সরিষার স্তূপে এক ভিন্নরকম দৃশ্যের সৃষ্টি হয়েছে।

গত ১৯ ফেব্রুয়ারি স্কুল ছুটির পর সরিষার স্তূপের ভেতর দিয়ে হেঁটে আনন্দ প্রকাশ করতে দেখা যায় ক্ষুদে শিক্ষার্থীদের। কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা হলে তারা জানায়, সরিষার মধ্যে দিয়ে হাঁটতে বেশ মজা লাগে। তাই সোজা রাস্তা না ধরে সরিষার মধ্য দিয়েই বাসায় ফিরছে তারা।

এদিকে সরিষা ব্যবসায়ীদের সঙ্গে কথা হলে তারা জানান, ছোট ছেলেমেয়েরা সরিষার মধ্য দিয়ে গেলেও তাতে তেমন ক্ষতি হয় না। বরং শিশুদের আনন্দ দেখে তাদেরও ভালো লাগে।

কৃষকদের ভাষ্য, উৎপাদন খরচ তুলনামূলক কম হওয়া এবং বাজারে ভালো দাম পাওয়ায় এবার তারা লাভের মুখ দেখছেন। ফলে আগামী মৌসুমেও সরিষা চাষে আগ্রহ বাড়বে বলে মনে করছেন তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সরিষার বাম্পার ফলন ও ভালো দামে উচ্ছ্বসিত রায়গঞ্জের কৃষকরা

আপডেট সময় : ০১:২১:২২ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬