ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাণীশংকৈলে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা গোদাগাড়ীতে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সমন্বয় সভা রাকসু নির্বাচনের তফসিল ঘোষণাসহ ৫ দাবিতে রাবিতে ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন শেরপুরে হত্যা মামলার অন্যতম আসামি মুরাদ মিয়া গ্রেপ্তার লালপুরে ফেসবুক-হোয়াটসঅ্যাপসহ আইডি হ্যাকিং চক্রের ৪ সদস্য আটক অতিথি হতে না পেরে ১৪৪ ধারা জারির মাইকিং, ছাত্রদল নেতা বহিষ্কার নলডাঙ্গা ও নাটোর সদরে নিষিদ্ধ আওয়ামী লীগের পোস্টারিংয়ের অভিযোগ লালপুরে স্টিয়ারিং স্যালোগাড়ির ধাক্কায় অটোরিকশাচালক নিহত রাজশাহীতে মহিষের শিংয়ের আঘাতে ব্যবসায়ীর মৃত্যু রাজশাহীতে বিএসটিআইয়ের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা

রেকর্ড পরিমাণ ভোট দিয়ে নাটোরের মানুষ আমাকে ধানের শীষের প্রতীকে বিজয়ী করবে: দুলু

নাটোর প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:২৮:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬ ৪০৪ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রেকর্ড পরিমাণ ভোট দিয়ে নাটোরের মানুষ আমাকে ধানের শীষের প্রতীকে বিজয়ী করবে: দুলু

নাটোর সদরের হরিশপুরে নির্বাচনী প্রচারণায় বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর প্রত্যাশা

বিএনপির কেন্দ্রীয় নেতা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর সদর ও নলডাঙ্গা–২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে নাটোরের মানুষের মধ্যে ব্যাপক সাড়া ও উদ্দীপনা লক্ষ্য করছেন তিনি।

শুক্রবার নাটোর সদর উপজেলার হরিশপুর ইউনিয়নের জাঠিয়ান বাজারে নির্বাচনী প্রচারণাকালে তিনি এসব কথা বলেন। দুলু বলেন, “গত ২৪ বছর নাটোরের মানুষ রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার সুযোগ পায়নি। কারণ যতবার নির্বাচন হয়েছে, ততবারই আমি কারাবন্দি ছিলাম। ফলে মানুষের আগ্রহ অনেকটাই নষ্ট হয়ে গিয়েছিল।”

তিনি আরও বলেন, “দীর্ঘ ২৪ বছর পর এবার একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, রেকর্ড পরিমাণ ভোট দিয়ে নাটোরের মানুষ আমাকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করবে।”

এ সময় তিনি বিএনপির সাংগঠনিক শক্তি, জনসম্পৃক্ততা এবং ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কথা উল্লেখ করে বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি সবসময় লড়াই করে যাচ্ছে।

নির্বাচনী প্রচারণায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, শহিদুল্লাহ সোহেল, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক রাসেল রনি সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রেকর্ড পরিমাণ ভোট দিয়ে নাটোরের মানুষ আমাকে ধানের শীষের প্রতীকে বিজয়ী করবে: দুলু

আপডেট সময় : ১১:২৮:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬