ঢাকা ০৬:০৭ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দিনাজপুরে পূর্ণভবা নদীতে নৌকা ডুবে কৃষকের মৃত্যু রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সরঞ্জাম সরবরাহে অনিয়মের অভিযোগ বাউয়েটে সাইবার নিরাপত্তা ও ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে সেমিনার অনুষ্ঠিত সাজেকের সমস্যা সমাধানে সম্মিলিতভাবে কাজ করতে হবে- এমপি ওয়াদুদ ভূঁইয়া নলডাঙ্গায় শ্যালো ইঞ্জিনচালিত পাটবোঝাই ভটভোটির চাপায় নারী নিহত, চালক আটক মান্দায় বিএনপি প্রার্থী নাজুর সমর্থনে আলোচনা সভা ও দোয়া মাহফিল রাণীশংকৈলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজছাত্রীর মৃত্যু নলডাঙ্গায় হলফনামার মাধ্যমে মেয়েকে ত্যাজ্য ঘোষণার দাবি বাবার নলডাঙ্গার হালতী বিলে ৭০টি চায়না রিং জাল ধ্বংস, শামুক অবমুক্ত পঞ্চগড়ে কমেছে গরম, তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৭ ডিগ্রি

শেরপুরে র‌্যাবের অভিযানে ১৩০১ বোতল ভারতীয় মদসহ ট্রাক জব্দ, আটক ৩

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:৪৫:৫১ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬ ৪১০ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুরে র‌্যাবের অভিযানে ১৩০১ বোতল ভারতীয় মদসহ ট্রাক জব্দ, আটক ৩

নন্দীর বাজার এলাকায় অভিযান, জব্দ মদের বাজারমূল্য প্রায় ৭০ লাখ টাকা

শেরপুরে র‌্যাবের অভিযানে আমদানি নিষিদ্ধ বিভিন্ন ব্র্যান্ডের ১৩০১ বোতল ভারতীয় মদ, একটি ট্রাক ও নগদ অর্থসহ তিনজন মাদককারবারিকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে জেলার সদর উপজেলার মোকছেদপুর নয়াপাড়া এলাকার নন্দীর বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।

আটকরা হলেন— ঝিনাইগাতী উপজেলা সদরের বাসিন্দা মিনাল মিয়া (৩২), রিয়াদ হোসেন (২৮) ও নুরুল আমিন (৩৪)।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে র‌্যাব-১৪, জামালপুরের কোম্পানি কমান্ডার মেজর আসিফ আল-রাজেক এক প্রেস ব্রিফিংয়ে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল নন্দীর বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় একটি ট্রাক তল্লাশি করে ১৩০১ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। একই সঙ্গে মাদকচক্রের তিনজন সক্রিয় সদস্যকে নগদ ৯৬ হাজার ৮০৫ টাকাসহ আটক করা হয়।

তিনি আরও জানান, জব্দকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭০ লাখ টাকা। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

র‌্যাব কর্মকর্তা বলেন, “মাদক নির্মূলে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদকের ভয়াবহতা দূর করতে র‌্যাব সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে।”

January 24, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শেরপুরে র‌্যাবের অভিযানে ১৩০১ বোতল ভারতীয় মদসহ ট্রাক জব্দ, আটক ৩

আপডেট সময় : ০৩:৪৫:৫১ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬