ঢাকা ০৬:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাণীশংকৈলে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা গোদাগাড়ীতে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সমন্বয় সভা রাকসু নির্বাচনের তফসিল ঘোষণাসহ ৫ দাবিতে রাবিতে ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন শেরপুরে হত্যা মামলার অন্যতম আসামি মুরাদ মিয়া গ্রেপ্তার লালপুরে ফেসবুক-হোয়াটসঅ্যাপসহ আইডি হ্যাকিং চক্রের ৪ সদস্য আটক অতিথি হতে না পেরে ১৪৪ ধারা জারির মাইকিং, ছাত্রদল নেতা বহিষ্কার নলডাঙ্গা ও নাটোর সদরে নিষিদ্ধ আওয়ামী লীগের পোস্টারিংয়ের অভিযোগ লালপুরে স্টিয়ারিং স্যালোগাড়ির ধাক্কায় অটোরিকশাচালক নিহত রাজশাহীতে মহিষের শিংয়ের আঘাতে ব্যবসায়ীর মৃত্যু রাজশাহীতে বিএসটিআইয়ের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা

ময়মনসিংহ নগরীতে পুলিশ সদস্যদের ওপর হামলা, হাতকড়াসহ আসামি ছিনতাই; বাবাসহ গ্রেফতার ৭

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:৫৪:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬ ৪২২ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহ নগরীতে পুলিশ সদস্যদের ওপর হামলা, হাতকড়াসহ আসামি ছিনতাই; বাবাসহ গ্রেফতার ৭

ময়মনসিংহ নগরীতে এজাহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করে থানায় নেওয়ার পথে পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীরা পাঁচ পুলিশ সদস্যকে কুপিয়ে জখম করে হাতকড়াসহ ওই আসামিকে ছিনিয়ে নিয়ে যায়।
ঘটনার পর পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনী যৌথভাবে রাতভর অভিযান চালিয়ে ওই আসামির বাবাসহ সাতজনকে গ্রেফতার করেছে। গ্রেফতার আতঙ্কে এলাকার অধিকাংশ পুরুষ এখন গ্রামছাড়া বলে জানা গেছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে নগরীর দিগারকান্দা ফিশারি মোড় এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। গ্রেফতারকৃত আসামির নাম আরিফুল ইসলাম। তিনি স্থানীয় সাগর আলীর ছেলে।
পুলিশ জানায়, কয়েকদিন আগে রাসেল নামের এক ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগে আরিফুল ইসলামসহ কয়েকজনের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। আহত রাসেল বর্তমানে রাজধানীর পঙ্গু হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফরিদ আহমেদের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি পুলিশ দল মঙ্গলবার বিকেলে দিগারকান্দা এলাকায় অভিযান চালিয়ে আরিফুল ইসলামকে গ্রেফতার করে। পরে তাকে থানায় নেওয়ার সময় তার বাবা সাগর আলীর নেতৃত্বে স্থানীয় লোকজন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। একপর্যায়ে হামলাকারীরা পুলিশ সদস্যদের এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে হাতকড়াসহ আসামিকে ছিনিয়ে নেয়।
আহতদের মধ্যে মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফরিদ আহমেদ বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৬ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন। অপর চার পুলিশ সদস্য প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
খবর পেয়ে পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব জানান, পুলিশের ওপর হামলা ও হাতকড়াসহ আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িতদের গ্রেফতারে রাতভর অভিযান চালিয়ে সাতজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত আসামিকে পুনরায় গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ময়মনসিংহ নগরীতে পুলিশ সদস্যদের ওপর হামলা, হাতকড়াসহ আসামি ছিনতাই; বাবাসহ গ্রেফতার ৭

আপডেট সময় : ০৬:৫৪:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬