ঢাকা ০৫:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জীবনের বিনিময়ে হলেও স্বাধীনতা-গণতন্ত্র রক্ষার অঙ্গীকার রাষ্ট্রপতি মির্জা ফখরুলের বহদ্দারহাটে দুই শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ, জনমনে স্বস্তি বাগাতিপাড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ কটিয়াদীতে টুপির ভেতর ইয়াবা, মুদি দোকানি গ্রেপ্তার বাগাতিপাড়ায় গ্রাম আদালত বিষয়ে সামাজিক নিরীক্ষা অনুষ্ঠিত পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড সারের দাবিতে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ, আধাঘণ্টা পর সড়ক ছাড়লেন কৃষকরা লালপুরে মসজিদ কমিটি নিয়ে বিরোধ, দুই পক্ষের সংঘর্ষে আহত ৯ লালপুরে ড্রেজার থেকে পদ্মায় পড়ে শিশুর মৃত্যু ঝিনাইগাতীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাগাতিপাড়ার সেই হকি খেলোয়াড় কনার পরিবারের পাশে দাঁড়ালেন ইউএনও

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:৫২:০৮ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬ ৩৮৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ার সেই হকি খেলোয়াড় কনার পরিবারের পাশে দাঁড়ালেন ইউএনও

মানবিক সহায়তা প্রকল্প থেকে ঢেউটিন ও নগদ অর্থ প্রদান, কনার সাফল্যে প্রশাসনের স্বীকৃতি

নাটোরের বাগাতিপাড়া উপজেলার সান্যালপাড়া গ্রামের দরিদ্র পরিবার থেকে উঠে আসা প্রতিভাবান হকি খেলোয়াড় কনা আক্তারের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলাউদ্দিন।

সোমবার (৫ জানুয়ারি) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের মানবিক সহায়তা (জিআর) প্রকল্পের আওতায় কনার অসচ্ছল পরিবারের জন্য ৩ বান্ডিল ঢেউটিন এবং নগদ ৯ হাজার টাকার একটি চেক প্রদান করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন বলেন, “কনার মতো সংগ্রামী ও প্রতিভাবান খেলোয়াড়রা আমাদের গর্ব। রাষ্ট্র ও সমাজের দায়িত্ব তাদের পাশে দাঁড়ানো, যাতে তারা নির্বিঘ্নে নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পায়।”

অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান উপস্থিত ছিলেন।

জানা যায়, অভাব-অনটনের মাঝেও কঠোর পরিশ্রম ও দৃঢ় মনোবলের মাধ্যমে কনা আক্তার জাতীয় পর্যায়ে একজন পরিচিত হকি খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। কনার বাবা আবু বক্কর একজন দিনমজুর। সীমিত আয়ে ছয় সদস্যের সংসার পরিচালনা করাই যেখানে কঠিন, সেখানে বসতঘর মেরামত করা প্রায় অসম্ভব হয়ে পড়ে।

২০২১ সালে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-তে ভর্তি হওয়ার মাত্র দুই বছরের মধ্যেই কনা অনূর্ধ্ব-২১ দলের হয়ে এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) কাপ জুনিয়র টুর্নামেন্টে অংশ নিতে দেশের বাইরে যান। এরপর ২০২৪ সালে সিঙ্গাপুর ও ওমানে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে আরও দুইবার বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন তিনি।

সবশেষ ২০২৫ সালে চীনের দাজহুতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে বাংলাদেশ দলের হয়ে খেলেন কনা। টুর্নামেন্টে সাতটি ম্যাচে অংশ নিয়ে তিনি দুটি ম্যাচে ‘ম্যান অব দ্য প্লেয়ার’ নির্বাচিত হন। দলের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হয়েও তার এই সাফল্য সর্বত্র প্রশংসিত হয়েছে।

কনার পরিবার ও স্থানীয়রা উপজেলা প্রশাসনের এই মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ার সেই হকি খেলোয়াড় কনার পরিবারের পাশে দাঁড়ালেন ইউএনও

আপডেট সময় : ০১:৫২:০৮ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬