ঢাকা ০৮:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মান্দায় বিএনপি প্রার্থী নাজুর সমর্থনে আলোচনা সভা ও দোয়া মাহফিল রাণীশংকৈলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজছাত্রীর মৃত্যু নলডাঙ্গায় হলফনামার মাধ্যমে মেয়েকে ত্যাজ্য ঘোষণার দাবি বাবার নলডাঙ্গার হালতী বিলে ৭০টি চায়না রিং জাল ধ্বংস, শামুক অবমুক্ত পঞ্চগড়ে কমেছে গরম, তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৭ ডিগ্রি লালপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ-ছাত্রলীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার বাগাতিপাড়ায় বড়াল নদীতে অবৈধ বাঁধ উচ্ছেদ, জাল ও সরঞ্জাম ধ্বংস বড়াইগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১৫ শ্রীবরদীতে ড্রামের ভেতর নারীর মরদেহ, পরিচয় শনাক্ত করল পিবিআই বাগাতিপাড়ায় উপজেলা পরিষদ চত্বরের মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি

ঝিনাইগাতীতে উত্তরণ পাবলিক স্কুলে বর্ণাঢ্য আয়োজনে বার্ষিক ফলাফল ও পুরস্কার বিতরণ

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:২২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫ ৫৬৬ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝিনাইগাতীতে উত্তরণ পাবলিক স্কুলে বর্ণাঢ্য আয়োজনে বার্ষিক ফলাফল ও পুরস্কার বিতরণ

ফলাফল প্রকাশের পাশাপাশি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখরিত স্কুল প্রাঙ্গণ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান উত্তরণ পাবলিক স্কুলে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে এক আনন্দঘন ও বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে স্কুল ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান, উপজেলা নির্বাহী অফিসারের সহধর্মিণী ডা. নিলুফার ইয়াসমিন মনি এবং সম্মানিত অভিভাবক মো. আব্দুল মান্নান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইগাতী মহিলা আদর্শ (ডিগ্রি) কলেজের সহকারী অধ্যাপক ও উত্তরণ পাবলিক স্কুলের পরিচালনা পর্ষদের সদস্য আলীম আল রেজা নিক্সন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রমের সূচনা করা হয়। এরপর বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয় এবং মেধাবী ও কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের উচ্ছ্বাস ও অভিভাবকদের আনন্দ ছিল চোখে পড়ার মতো।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. আশরাফুল আলম রাসেল বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড। উত্তরণ পাবলিক স্কুল শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানসম্মত শিক্ষায় গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”

বিশেষ অতিথিরাও শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন এবং শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানের শেষ পর্বে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নাচ, গান ও আবৃত্তিতে শিক্ষার্থীদের প্রতিভা উপস্থিত অতিথি ও অভিভাবকদের মুগ্ধ করে।

অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও সফলভাবে বাস্তবায়নের জন্য উত্তরণ শিক্ষা পরিবারের পক্ষ থেকে সকল অতিথি, অভিভাবক ও শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

December 30, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঝিনাইগাতীতে উত্তরণ পাবলিক স্কুলে বর্ণাঢ্য আয়োজনে বার্ষিক ফলাফল ও পুরস্কার বিতরণ

আপডেট সময় : ০২:২২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫