ঢাকা ১০:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যারা সরকার গঠন করতে পারেননি, তারা এখন সার ও বিদ্যুৎ নিয়ে ষড়যন্ত্র এবং মব সৃষ্টির চেষ্টা করছেন- ফরহাদ হোসেন আজাদ হালতি বিলে অবৈধ জালের বিরুদ্ধে অভিযান, ২০ হাজার টাকা জরিমানা রাণীশংকৈলে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা গোদাগাড়ীতে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সমন্বয় সভা রাকসু নির্বাচনের তফসিল ঘোষণাসহ ৫ দাবিতে রাবিতে ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন শেরপুরে হত্যা মামলার অন্যতম আসামি মুরাদ মিয়া গ্রেপ্তার লালপুরে ফেসবুক-হোয়াটসঅ্যাপসহ আইডি হ্যাকিং চক্রের ৪ সদস্য আটক অতিথি হতে না পেরে ১৪৪ ধারা জারির মাইকিং, ছাত্রদল নেতা বহিষ্কার নলডাঙ্গা ও নাটোর সদরে নিষিদ্ধ আওয়ামী লীগের পোস্টারিংয়ের অভিযোগ লালপুরে স্টিয়ারিং স্যালোগাড়ির ধাক্কায় অটোরিকশাচালক নিহত

পঞ্চগড়ে হাড়কাঁপানো শীত, ডিসেম্বরের শেষ বা জানুয়ারির শুরুতে মাঝারি শৈত্যপ্রবাহের আশঙ্কা

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়:
  • আপডেট সময় : ০৪:০৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ ৩৭৯ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ে হাড়কাঁপানো শীত, ডিসেম্বরের শেষ বা জানুয়ারির শুরুতে মাঝারি শৈত্যপ্রবাহের আশঙ্কা

ভোর ও সন্ধ্যায় কনকনে ঠান্ডা, এক অঙ্কের ঘরে ঘোরাফেরা করছে সর্বনিম্ন তাপমাত্রা

দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে হাড়কাঁপানো শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। দুপুরে রোদ ঝলমল করলেও ভোর ও পড়ন্ত বিকেলের আগেই হিমেল বাতাসে কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে। শীতের প্রকোপে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শিশু, বৃদ্ধ ও নিম্নআয়ের মানুষ।

তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহ ধরে জেলার সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে ৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ওঠানামা করছে। চলতি ডিসেম্বরের ১০ তারিখের পর থেকেই তাপমাত্রা এক অঙ্কে নেমে আসে। ১১ ডিসেম্বর থেকে নিয়মিতভাবে সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রির আশপাশে অবস্থান করছে।

আবহাওয়া অফিসের তথ্যমতে,
১২ ডিসেম্বর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৩° সেলসিয়াস,
১৩ ডিসেম্বর ৯.৩° সেলসিয়াস,
১৪ ডিসেম্বর ৯.০° সেলসিয়াস এবং
১৫ ডিসেম্বর ৯.০° সেলসিয়াস রেকর্ড করা হয়।

এদিকে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। এদিন সকাল ৬টায় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ এবং সকাল ৯টায় ছিল ৭৪ শতাংশ। তবে দিনের বেলায় সর্বোচ্চ তাপমাত্রা ২৬ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের পর্যবেক্ষক জিতেন্দ্র নাথ রায় জানান, আপাতত এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে এবং বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তিনি আরও বলেন, ডিসেম্বরের শেষ দিকে অথবা আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে জেলার ওপর দিয়ে মাঝারি মাত্রার শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পঞ্চগড়ে হাড়কাঁপানো শীত, ডিসেম্বরের শেষ বা জানুয়ারির শুরুতে মাঝারি শৈত্যপ্রবাহের আশঙ্কা

আপডেট সময় : ০৪:০৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫