ঢাকা ০৭:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন বৃহস্পতিবার, কেন্দ্রে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম পঞ্চগড়ে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদ্‌যাপন লালমনিরহাটে ধ র্ষ ণে র অভিযোগে অভিযুক্তের শাস্তির দাবিতে শি’ক্ষার্থীদের মহাসড়ক অবরোধ রাণীনগরে ফরহাদ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন, প্রথম ম্যাচে ড্র আইন মেনে চলব, নিরাপদ জীবন গড়ব- নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ে এসপি গৌতম কুমারের কর্মশালা রাঙামাটিতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত নওগাঁয় সরিষার তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা লালমনিরহাটে শি’শু ধ/র্ষ/ণ মামলায় যুবকের যাবজ্জীবন, লাখ টাকা জরিমানা মুন্সীগঞ্জে বিদেশি পিস্তল ও গুলিসহ একজন গ্রেপ্তার শাকিল হ/ত্যা মামলায় এমপির ছেলে মিন্টুর তিন দিনের রিমান্ড

বেগম রোকেয়া দিবসে রাজশাহীতে পাঁচ অদম্য নারীকে সম্মাননা

এম এম মামুন:
  • আপডেট সময় : ০৩:১৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫ ৪১১ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বেগম রোকেয়া দিবসে রাজশাহীতে পাঁচ অদম্য নারীকে সম্মাননা

সংগ্রাম, বঞ্চনা ও সাফল্যের গল্প তুলে ধরলেন সম্মাননা প্রাপ্ত নারীরা; নারীর অধিকার নিশ্চিতের আহ্বান

জীবনের দীর্ঘ সংগ্রাম, প্রতিকূলতা ও সাফল্যের অসাধারণ স্বীকৃতি হিসেবে রাজশাহীতে পাঁচ অদম্য নারীকে দেওয়া হয়েছে বিশেষ সম্মাননা। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় বেগম রোকেয়া দিবস ২০২৫ উপলক্ষে জেলা প্রশাসন কার্যালয়ের কনফারেন্স রুমে মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত হয় “অদম্য নারী” শীর্ষক সম্মাননা প্রদান অনুষ্ঠান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আফিয়া আখতার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ। অতিথিরা সম্মাননা প্রাপ্ত নারীদের হাতে ফুলের তোড়া ও স্মারক তুলে দেন।

সম্মানিত নারীরা নিজেদের জীবনের সংগ্রামী পথচলার গল্প তুলে ধরেন।
অদম্য নারী হাসিনা বলেন, “ছোট থেকে বড় হওয়ার পথটা সহজ ছিল না। অপমান, নির্যাতন আর লাঞ্ছনা সহ্য করেই এগোতে হয়েছে। তবুও হার মানিনি, ভয় পাইনি। অগ্রগতির জন্য সবসময় কঠোর পরিশ্রম করেছি।”
আরেক সম্মাননা প্রাপ্ত সুমনা বলেন, “বিয়ের পর থেকেই নির্যাতনের শিকার হচ্ছি, যা এখনো চলছে। মা-মেয়ের পরিবার হিসেবে অনেক লাঞ্ছনা সয়েও টিকে আছি। ভবিষ্যৎ কী হবে জানি না, তবে বিশ্বাস করি—একদিন সফলতা আসবেই।”

বক্তারা বেগম রোকেয়া দিবসের গুরুত্ব তুলে ধরে নারীর প্রতি সহিংসতা রোধ, অধিকার নিশ্চিতকরণ ও সমাজে ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, সম্মাননা প্রাপ্ত নারীদের অদম্য মনোবল ও দৃঢ় ইচ্ছাশক্তি সমাজের জন্য অনুপ্রেরণা।

বেগম রোকেয়া দিবসে রাজশাহীতে পাঁচ অদম্য নারীকে সম্মাননা সংগ্রাম, বঞ্চনা ও সাফল্যের গল্প তুলে ধরলেন সম্মাননা প্রাপ্ত নারীরা; নারীর অধিকার নিশ্চিতের আহ্বান

December 9, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বেগম রোকেয়া দিবসে রাজশাহীতে পাঁচ অদম্য নারীকে সম্মাননা

আপডেট সময় : ০৩:১৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫