
জীবনের দীর্ঘ সংগ্রাম, প্রতিকূলতা ও সাফল্যের অসাধারণ স্বীকৃতি হিসেবে রাজশাহীতে পাঁচ অদম্য নারীকে দেওয়া হয়েছে বিশেষ সম্মাননা। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় বেগম রোকেয়া দিবস ২০২৫ উপলক্ষে জেলা প্রশাসন কার্যালয়ের কনফারেন্স রুমে মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত হয় “অদম্য নারী” শীর্ষক সম্মাননা প্রদান অনুষ্ঠান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আফিয়া আখতার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ। অতিথিরা সম্মাননা প্রাপ্ত নারীদের হাতে ফুলের তোড়া ও স্মারক তুলে দেন।
সম্মানিত নারীরা নিজেদের জীবনের সংগ্রামী পথচলার গল্প তুলে ধরেন।
অদম্য নারী হাসিনা বলেন, “ছোট থেকে বড় হওয়ার পথটা সহজ ছিল না। অপমান, নির্যাতন আর লাঞ্ছনা সহ্য করেই এগোতে হয়েছে। তবুও হার মানিনি, ভয় পাইনি। অগ্রগতির জন্য সবসময় কঠোর পরিশ্রম করেছি।”
আরেক সম্মাননা প্রাপ্ত সুমনা বলেন, “বিয়ের পর থেকেই নির্যাতনের শিকার হচ্ছি, যা এখনো চলছে। মা-মেয়ের পরিবার হিসেবে অনেক লাঞ্ছনা সয়েও টিকে আছি। ভবিষ্যৎ কী হবে জানি না, তবে বিশ্বাস করি—একদিন সফলতা আসবেই।”
বক্তারা বেগম রোকেয়া দিবসের গুরুত্ব তুলে ধরে নারীর প্রতি সহিংসতা রোধ, অধিকার নিশ্চিতকরণ ও সমাজে ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, সম্মাননা প্রাপ্ত নারীদের অদম্য মনোবল ও দৃঢ় ইচ্ছাশক্তি সমাজের জন্য অনুপ্রেরণা।
বেগম রোকেয়া দিবসে রাজশাহীতে পাঁচ অদম্য নারীকে সম্মাননা সংগ্রাম, বঞ্চনা ও সাফল্যের গল্প তুলে ধরলেন সম্মাননা প্রাপ্ত নারীরা; নারীর অধিকার নিশ্চিতের আহ্বান
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.