ঢাকা ০৫:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে চেয়ারম্যান প্রার্থী বিপ্লবের বাড়িতে ৭ গরু নিয়ে অভিযান, রসিদ দেখিয়ে ছাড় বাগাতিপাড়ায় ঘুমন্ত ভ্যানচালককে সাপের দংশন, হাসপাতালে মৃত্যু গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল-বৃত্তি, গৃহের চাবি বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পঞ্চগড়ে বিএনপির দুই গ্রুপের ফের হামলা, এমপি নওশাদ জমিরের দুই সমর্থক আহত পঞ্চগড়ে স্কুলছাত্রী ধ/র্ষ/ণে/র অভিযোগ, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু; গ্রেপ্তার ২ দেওয়ানগঞ্জে প্রেমের সম্পর্কের জেরে কলেজছাত্রীর বিয়ের দাবি, সড়ক অবরোধ করে বিক্ষোভ পবায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি, জরিমানা ঢাকায় রেডমিন ইন্ডাস্ট্রিজের অ্যানুয়াল পার্টনার সামিট ‘রেডমিন হরাইজন ২০২৬’ নাটোরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর স্বাস্থ্য অধিকার নিশ্চিতে সমন্বিত উদ্যোগের আহ্বান শেরপুরে পাঁচ দই কারখানাকে ১ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা

শেরপুর–ময়মনসিংহ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল ভারতীয় চোরাচালানী মালামাল আটক

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৪:০৮:৪১ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫ ১৯৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুর–ময়মনসিংহ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল ভারতীয় চোরাচালানী মালামাল আটক

হালুয়াঘাট ও শ্রীবরদীতে পৃথক অভিযানে জিলেট ব্লেড ও ২১৬ বোতল মদ উদ্ধার

শেরপুর–ময়মনসিংহ সীমান্তে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (৩০ নভেম্বর) রাতে হালুয়াঘাটের উত্তর নলকুড়া এবং শ্রীবরদীর টিলাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)।

৩৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে হালুয়াঘাটের উত্তর নলকুড়া এলাকা থেকে বিপুল পরিমাণ জিলেট ব্লেড এবং শ্রীবরদীর টিলাপাড়া এলাকা থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোট ২১৬ বোতল মদ উদ্ধার করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরাকারবারিরা।

উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ৩২ হাজার টাকা বলে জানান তিনি।
লে. কর্নেল মেহেদী হাসান আরও বলেন, “শেরপুর–ময়মনসিংহ আন্তর্জাতিক সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করছে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শেরপুর–ময়মনসিংহ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল ভারতীয় চোরাচালানী মালামাল আটক

আপডেট সময় : ০৪:০৮:৪১ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫