ঢাকা ০৬:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে চেয়ারম্যান প্রার্থী বিপ্লবের বাড়িতে ৭ গরু নিয়ে অভিযান, রসিদ দেখিয়ে ছাড় বাগাতিপাড়ায় ঘুমন্ত ভ্যানচালককে সাপের দংশন, হাসপাতালে মৃত্যু গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল-বৃত্তি, গৃহের চাবি বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পঞ্চগড়ে বিএনপির দুই গ্রুপের ফের হামলা, এমপি নওশাদ জমিরের দুই সমর্থক আহত পঞ্চগড়ে স্কুলছাত্রী ধ/র্ষ/ণে/র অভিযোগ, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু; গ্রেপ্তার ২ দেওয়ানগঞ্জে প্রেমের সম্পর্কের জেরে কলেজছাত্রীর বিয়ের দাবি, সড়ক অবরোধ করে বিক্ষোভ পবায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি, জরিমানা ঢাকায় রেডমিন ইন্ডাস্ট্রিজের অ্যানুয়াল পার্টনার সামিট ‘রেডমিন হরাইজন ২০২৬’ নাটোরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর স্বাস্থ্য অধিকার নিশ্চিতে সমন্বিত উদ্যোগের আহ্বান শেরপুরে পাঁচ দই কারখানাকে ১ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা

হালতিবিলে জামায়াতের অভিনব উদ্যোগ—সড়ক থেকে কচুরিপানা অপসারণ কর্মসূচি

নাটোর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৫:০৯:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫ ২৪২ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হালতিবিলে জামায়াতের অভিনব উদ্যোগ—সড়ক থেকে কচুরিপানা অপসারণ কর্মসূচি

পাটুল–খাজুরিয়া রাস্তায় চলাচলে দুর্ভোগ কমাতে এমপি প্রার্থী অধ্যাপক ইউনুস আলীর উদ্যোগ

নাটোর (সদর–নলডাঙ্গা)-২ আসনের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী জননেতা অধ্যাপক মোঃ ইউনুস আলীর নেতৃত্বে হালতির বিলের পাটুল–খাজুরিয়া সড়কে জমে থাকা কচুরিপানা অপসারণ কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) সকাল ৯টার দিকে নলডাঙ্গা উপজেলা জামায়াতের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন স্তরের কয়েকশ নেতাকর্মী অংশ নেন।

বন্যার পানি নেমে যাওয়ার পর হালতির বিলে সড়কের উপর ব্যাপক পরিমাণ কচুরিপানা জমে রয়েছে। এতে স্থানীয় জনগণ, যানবাহন এবং পর্যটকদের চলাচলে মারাত্মক ভোগান্তি সৃষ্টি হয়েছে বলে জানান আয়োজকরা। এলাকাটি ‘মিনি কক্সবাজার’ নামে পরিচিত হওয়ায় পর্যটকদেরও অসুবিধায় পড়তে হচ্ছে।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মোঃ ইউনুস আলী বলেন, “পাটুল থেকে খাজুরিয়া পর্যন্ত সড়কে জমে থাকা কচুরিপানা মানুষের চলাচলে ব্যাপক বিঘ্ন সৃষ্টি করেছে। সাধারণ মানুষ, যানবাহন ও পর্যটকদের সুবিধার্থে আমরা স্বেচ্ছাশ্রমে এই কর্মসূচি আয়োজন করেছি।”

উপজেলা জামায়াতের আমির মোঃ আব্দুর রব মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন খান, জেলা সহকারী সেক্রেটারি মোঃ আতিকুর রহমান রাসেল, নলডাঙ্গা থানা জামায়াতের সেক্রেটারি ডা. মোঃ ফজলুর রহমান, সহকারী সেক্রেটারি মোঃ আবু নওশাদ নোমানী, মোঃ আব্দুর রাজ্জাক প্রাংসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

হালতিবিলে জামায়াতের অভিনব উদ্যোগ—সড়ক থেকে কচুরিপানা অপসারণ কর্মসূচি

আপডেট সময় : ০৫:০৯:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫