ঢাকা ০৫:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে চেয়ারম্যান প্রার্থী বিপ্লবের বাড়িতে ৭ গরু নিয়ে অভিযান, রসিদ দেখিয়ে ছাড় বাগাতিপাড়ায় ঘুমন্ত ভ্যানচালককে সাপের দংশন, হাসপাতালে মৃত্যু গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল-বৃত্তি, গৃহের চাবি বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পঞ্চগড়ে বিএনপির দুই গ্রুপের ফের হামলা, এমপি নওশাদ জমিরের দুই সমর্থক আহত পঞ্চগড়ে স্কুলছাত্রী ধ/র্ষ/ণে/র অভিযোগ, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু; গ্রেপ্তার ২ দেওয়ানগঞ্জে প্রেমের সম্পর্কের জেরে কলেজছাত্রীর বিয়ের দাবি, সড়ক অবরোধ করে বিক্ষোভ পবায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি, জরিমানা ঢাকায় রেডমিন ইন্ডাস্ট্রিজের অ্যানুয়াল পার্টনার সামিট ‘রেডমিন হরাইজন ২০২৬’ নাটোরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর স্বাস্থ্য অধিকার নিশ্চিতে সমন্বিত উদ্যোগের আহ্বান শেরপুরে পাঁচ দই কারখানাকে ১ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা

‘ধানের শীষ শান্তি ও উন্নয়নের প্রতীক’—নাটোরে দুলু

নাটোর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:০৩:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫ ১৯৯ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘ধানের শীষ শান্তি ও উন্নয়নের প্রতীক’—নাটোরে দুলু

উঠান বৈঠকে বিএনপি প্রার্থীর প্রতিশ্রুতি—ক্ষমতায় গেলে এক কোটি মানুষের কর্মসংস্থান

বিএনপির কেন্দ্রীয় নেতা এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর–২ আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, “ধানের শীষ শুধু একটি প্রতীক নয়—এটি শান্তির প্রতীক, উন্নয়নের প্রতীক, মা–বোনদের মর্যাদা ও অগ্রগতির প্রতীক। বাংলাদেশের কৃষক, পরিশ্রমী মানুষ ও বেকার যুবকদের আস্থার প্রতীক হচ্ছে ধানের শীষ।”

শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে নাটোর সদর উপজেলার ৫নং বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের মির্জাপুর দিয়ার পাড়া সেন্টার মোড় এলাকায় নির্বাচনী উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

দুলু বলেন, “অনেক বছর ধরে এই দেশের মানুষ ধানের শীষে ভোট দিতে পারেনি। এই প্রতীক মানুষের ভাগ্য পরিবর্তনের প্রতীক। আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় এলে এক কোটি মানুষের কর্মসংস্থান তৈরি করা হবে।”

তিনি আরও বলেন, “যাদের সন্তানরা লেখাপড়ার পরও বেকার, যারা কর্মসংস্থানের সন্ধানে ঘুরে বেড়াচ্ছে—ধানের শীষ তাদের ভবিষ্যৎ উন্নয়ন ও আত্মনির্ভরতার আশা।”

এ সময় জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য কাজী শাহ আলম, নাসিম উদ্দিন নাসিম, শাখাওয়াত হোসেন, যুবদলের সভাপতি এ হাই তারুকদার ডালিম, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল, ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন আনু, নির্বাচনী পরিচালনা কমিটির আহ্বায়ক সামস মাহমুদ অভিসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

‘ধানের শীষ শান্তি ও উন্নয়নের প্রতীক’—নাটোরে দুলু

আপডেট সময় : ০৪:০৩:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫