ঢাকা ১১:১৪ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তেঁতুলিয়ায় ৫৮ বস্তা অবৈধ সার জব্দ, জরিমানা ৪৫ হাজার টাকা রায়গঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২০০ গাছের চারা বিতরণ পঞ্চগড়ে প্রতিবন্ধী সেবা কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক, শিশুদের সঙ্গে কাটালেন সময় রাণীশংকৈলে তরুণদের দক্ষতা উন্নয়নে কমিউনিটি আউটরিচ প্রোগ্রাম বগুড়ার শেরপুরে দুই বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা সামাজিক নিরাপত্তার সুবিধা পেতে প্রকৃত যোগ্যদের অগ্রাধিকার দিতে হবে- পুতুল লালপুরে পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন, তিনজনের কারাদণ্ড পঞ্চগড়ে এমপি-প্রতিমন্ত্রীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১৫ রামেকে ডেঙ্গুতে তরুণের মৃত্যু, একদিনে ভর্তি ২১ ঘুপচি আন্দোলন বা ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে সামনে আসেন- মন্ত্রী জাহিদ

মান্দায় বিএনপি নেতা এম এ মতিনের লিফলেট বিতরণ ও গণসমাবেশ

আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৩:৩৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫ ২৭৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মান্দায় বিএনপি নেতা এম এ মতিনের লিফলেট বিতরণ ও গণসমাবেশ

তারেক রহমানের রাষ্ট্র কাঠামো সংস্কার প্রস্তাব ও ৩১ দফা কর্মসূচি সাধারনের মাঝে তুলে ধরতে তেঁতুলিয়ায় কর্মসূচি পালন

নওগাঁর মান্দা উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত রাষ্ট্র কাঠামো সংস্কার প্রস্তাব এবং ঘোষিত ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে পৌঁছে দিতে লিফলেট বিতরণ ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ–সহযোগী সংগঠনের উদ্যোগে সাবাই বাজার ও বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম এ মতিন। লিফলেট বিতরণের পর বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত সমাবেশে তিনি বলেন,
“দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং রাষ্ট্রের মৌলিক কাঠামো সংস্কারের দাবিতে বিএনপির ঘোষিত ৩১ দফা জনগণের অধিকার রক্ষার রূপরেখা।”

তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউন নবী হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী, সহ-সভাপতি একেএম নাজমুল হক নাজু, যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন খান, সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম বাদল ও কুমার বিশ্বজিৎ সরকারসহ স্থানীয় নেতারা।

এর আগে সতিহাট এলাকা থেকে মোটরসাইকেল শোডাউন শুরু করে বিএনপি ও অঙ্গ–সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কর্মসূচিস্থলে যোগ দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মান্দায় বিএনপি নেতা এম এ মতিনের লিফলেট বিতরণ ও গণসমাবেশ

আপডেট সময় : ০৩:৩৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫