ঢাকা ০৯:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বগুড়ায় মশার কয়েল উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা গোদাগাড়ীতে বাল্যবিবাহ বন্ধ, ইমাম ও বরপক্ষকে ৩৫ হাজার টাকা জরিমানা পঞ্চগড়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত পঞ্চগড়ে ডিম ব্যবসায়ীকে জরিমানা, অন্যদের সতর্ক বনশ্রী সোসাইটির কমন ফ্যাসিলিটিজের জায়গা পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন মান্দায় স্কুলের সামনে ভটভটির ধাক্কায় প্রথম শ্রেণির শিক্ষার্থী নিহত নকলায় মাদ্রাসাছাত্রী অপহরণ মামলায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস ও অটোভ্যান আটক নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে এক ব্যক্তির কারাদণ্ড তামাক-নিকোটিন পণ্য এসডিজি অর্জনে বড় বাধা: গোলটেবিল বৈঠকে বিশেষজ্ঞরা

কাগজ নেই স্বীকার করলেও প্রভাব খাটিয়ে অন্যের জমি দখল-থামছে না দাপট; আতঙ্কে স্থানীয়রা

ঠাকুরগাঁও প্রতিনিধি॥
  • আপডেট সময় : ০১:৩৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫ ২৪৭ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কাগজ নেই স্বীকার করলেও প্রভাব খাটিয়ে অন্যের জমি দখল-থামছে না দাপট; আতঙ্কে স্থানীয়রা

ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের কচুবাড়ি মাদারগঞ্জ গ্রামে কাগজপত্র না থাকার স্বীকারোক্তি সত্ত্বেও প্রভাব খাটিয়ে অন্যের জমি দখলের অভিযোগ উঠেছে শফিকুল ইসলাম সাপর ও তার ছেলে রাকিবের বিরুদ্ধে। অভিযোগের পরও তাদের দাপট না থামায় আতঙ্কে রয়েছেন স্থানীয়রা।

গত কয়েকদিন ধরে এলাকায় জমি দখল ইস্যুটি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এ নিয়ে সংঘর্ষের আশঙ্কাও প্রকাশ করেছেন স্থানীয়রা। এমন পরিস্থিতির প্রেক্ষিতে জেলা–উপজেলার সংবাদকর্মীরা ঘটনাস্থলে গিয়ে তথ্য সংগ্রহ করেন।

সেখানে দেখা যায়-কাগজে-কলমে জমিটির প্রকৃত মালিক মৃত নইমউদ্দীন মন্ডল ও তার স্ত্রী মৃত মনোয়ারা বেগম। মাদারগঞ্জ মৌজার জেল নং-৪০, দাগ নং-৫৭৯৬-এর সাড়ে ৪৮ শতক জমি তারা ক্রয় করেছিলেন। মালিক মৃত্যুবরণ করার পর পরিবারের সদস্যরা বাইরে থাকায় স সুযোগে ওই দাগের প্রায় ৩ শতক জমি জোরপূর্বক দখল করে রেখেছেন শফিকুল ইসলাম সাপর। এতে দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয় এবং পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

এছাড়া শফিকুল ইসলাম সাপর একই গ্রামের রবিউল ইসলামের জমিও দখলের চেষ্টা করছেন বলে অভিযোগ রয়েছে।

ভুক্তভোগী রবিউল ইসলাম বলেন, “শফিকুল ইসলাম সাপর জোর করে প্রায় ৭ শতক জমি দখল করে আছেন। তার ছেলে রাকিব আউলিয়াপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হওয়ায় কেউ কিছু বলতে পারে না। বিষয়টি তুলে ধরে জেলা জামায়াতের নেতাদের কাছে লিখিত অভিযোগ করেছি।”

সংবাদকর্মীরা সাপর ও তার ছেলে রাকিবের কাছে জমির কাগজপত্র জানতে চাইলে তারা কোনো বৈধ কাগজ দেখাতে পারেননি। উল্টো রাকিব ব্যক্তিগত স্বার্থে নিজ ফেসবুক আইডিতে গণমাধ্যমকর্মীদের নিয়ে মিথ্যাচার ছড়াচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাংবাদিকরা।

জমির প্রকৃত মালিকদের পক্ষ থেকে মৃত নইমউদ্দীনের ছেলে মুজাহারুল ইসলাম বলেন, “বারবার শালিশ হলেও সাপর সিদ্ধান্ত মানতে নারাজ। শুধু আমাদের জমি নয়, রবিউলেরও জমি দখল করেছেন। মানুষ তাদের দাপট থেকে মুক্তি চায়।”

এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দিন আহাম্মদ বলেন, “রাকিবের বিরুদ্ধে লিখিত অভিযোগ এসেছে। বিষয়টি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কাগজ নেই স্বীকার করলেও প্রভাব খাটিয়ে অন্যের জমি দখল-থামছে না দাপট; আতঙ্কে স্থানীয়রা

আপডেট সময় : ০১:৩৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫