ঢাকা ০৩:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে বাবার গলায় করাত ধরে হত্যাচেষ্টা, ছেলের এক বছরের কারাদণ্ড গোদাগাড়ীতে পরিবেশ দূষণের দায়ে নাবা পোল্ট্রি ফার্মকে ৪ লাখ টাকা জরিমানা রাণীশংকৈলে কিশোরী অপহরণের অভিযোগ, মামলা না নেওয়ার অভিযোগে এসপির দ্বারস্থ পরিবার তেঁতুলিয়ায় জুয়ার আসরে অভিযান, ইউপি সদস্যসহ তিন জুয়াড়ি আটক রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রি, প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহীতে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক, গুজবে কান না দেওয়ার আহ্বান রাজশাহীতে অনুমোদনহীন বিদেশি চকলেট-লজেন্স বিক্রি, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা বাগাতিপাড়ায় হত্যা-ডাকাতি মামলায় ৪ জনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড মহাসড়কে দুর্ঘটনা ও যানজট নিরসনে পবা হাইওয়ে থানা-সওজের যৌথ অভিযান সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাউয়েটে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ উদ্বোধন

রাজশাহীতে দুই নারীকে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন

এম এম মামুন:
  • আপডেট সময় : ০২:০০:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫ ১৭৪ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে দুই নারীকে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন

সাহেববাজার জিরোপয়েন্টে সচেতন নারী সমাজের উদ্যোগে ঘণ্টাব্যাপী মানববন্ধন

রাজশাহীতে দুই নারীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সচেতন নারী সমাজের ব্যানারে নগরের সাহেববাজার জিরোপয়েন্ট এলাকায় মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সদস্যরা অংশ নেন।

অভিযোগ অনুযায়ী, গত ১১ নভেম্বর পবা উপজেলার আশরাফের মোড় এলাকায় মহিলা দলের দুই কর্মী নিলুফা ইয়াসমিন ও তার বোন নূরবানু বেগমকে স্থানীয় বাসিন্দা নুরুল ইসলাম লাঞ্ছিত করেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, নুরুল ইসলাম নিলুফাকে পায়ের জুতা খুলে আঘাত করেন এবং অন্যজনকে লাথি মারেন।

বক্তারা বলেন, এ ধরনের নারী নির্যাতনের ঘটনা দুঃখজনক এবং এর সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা প্রয়োজন। তারা দাবি করেন, অভিযুক্ত নুরুল ইসলামকে শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

মানববন্ধনে বক্তব্য দেন—রাজশাহী-৩ (পবা–মোহনপুর) আসনের বিএনপির প্রার্থী শফিকুল হক মিলন, বিএনপির মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা, মহিলা দলের রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক রোকসানা বেগম টুকটুকি, জেলা মহিলা দলের সভাপতি সামসাদ বেগম মিতালী, রাজশাহী মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সখিনা খাতুন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে দুই নারীকে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় : ০২:০০:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫