ঢাকা ০৬:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে চেয়ারম্যান প্রার্থী বিপ্লবের বাড়িতে ৭ গরু নিয়ে অভিযান, রসিদ দেখিয়ে ছাড় বাগাতিপাড়ায় ঘুমন্ত ভ্যানচালককে সাপের দংশন, হাসপাতালে মৃত্যু গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল-বৃত্তি, গৃহের চাবি বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পঞ্চগড়ে বিএনপির দুই গ্রুপের ফের হামলা, এমপি নওশাদ জমিরের দুই সমর্থক আহত পঞ্চগড়ে স্কুলছাত্রী ধ/র্ষ/ণে/র অভিযোগ, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু; গ্রেপ্তার ২ দেওয়ানগঞ্জে প্রেমের সম্পর্কের জেরে কলেজছাত্রীর বিয়ের দাবি, সড়ক অবরোধ করে বিক্ষোভ পবায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি, জরিমানা ঢাকায় রেডমিন ইন্ডাস্ট্রিজের অ্যানুয়াল পার্টনার সামিট ‘রেডমিন হরাইজন ২০২৬’ নাটোরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর স্বাস্থ্য অধিকার নিশ্চিতে সমন্বিত উদ্যোগের আহ্বান শেরপুরে পাঁচ দই কারখানাকে ১ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা

ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতির অর্থ আত্মসাতের অভিযোগে দুই সাবেক নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১২:২৪:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫ ২৮৮ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতির অর্থ আত্মসাতের অভিযোগে দুই সাবেক নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ভর্তি ও মনোনয়ন ফরমের টাকা জমা না দেওয়ার অভিযোগ—অভিযুক্তদের কাছ থেকে পাওনা আদায়ে পদক্ষেপের কথা জানাল বর্তমান কমিটি

শেরপুরের ঝিনাইগাতীতে ক্ষুদ্র বণিক সমবায় সমিতি লিমিটেডের বিপুল অঙ্কের অর্থ আত্মসাতের অভিযোগ তুলে দুই সাবেক নেতা মো. জাকির হোসেন ও আলহাজ্ব মো. জহুরুল ইসলাম মিলনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে সোনালী ব্যাংকের নিচতলায় সমিতির সাধারণ সদস্যদের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ পড়েন সদস্য মো. ছামিউল ইসলাম সাদা।

লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, ২০১৮ সালের কার্যনির্বাহী কমিটির দায়িত্বকালীন সময়ে সাধারণ সম্পাদক হিসেবে জাকির হোসেন সদস্য ভর্তি ফরম বাবদ ৩০ জনের কাছ থেকে ৬০ হাজার টাকা গ্রহণ করেন। একই সময়ে কার্যকরী সদস্য জহুরুল ইসলাম মিলন ২০১৮–১৯ অর্থবছরের কমিটির নির্বাচনে মনোনয়ন ফরম বিক্রি থেকে ৬৮ হাজার টাকা সংগ্রহ করেন। তবে এই অর্থ সমিতির হিসাবে জমা না দিয়ে ব্যক্তিগতভাবে আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ করা হয়।

অভিযোগে আরও জানানো হয়, দায়িত্বরত নেতাদের কাছে বারবার নোটিশ পাঠানো হলেও তারা সাড়া দেননি। ২০১৯ সালের ৩ জানুয়ারি এক জরুরি সভায় বিষয়টি নিয়ে আলোচনা করে রেজুলেশন গৃহীত হয়। পরবর্তী কমিটিগুলোও অভিযুক্তদের কাছ থেকে টাকা ফেরত আনার চেষ্টা করেও ব্যর্থ হয়।

সংবাদ সম্মেলনে ছামিউল ইসলাম সাদা বলেন, “সমিতির অর্থ কোনো ব্যক্তিগত সম্পদ নয়; এটি সকল সদস্যের যৌথ সম্পদ। তাই এ ধরনের অনিয়ম অনৈতিক এবং আইনের চোখে শাস্তিযোগ্য অপরাধ।” তিনি নিরপেক্ষ সংবাদ প্রকাশের মাধ্যমে সদস্যদের স্বার্থরক্ষায় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান হালিম সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, তৎকালীন কমিটি চেষ্টা করেও অভিযুক্ত দুই সদস্যের কাছ থেকে টাকা আদায় করতে পারেনি। পরবর্তীতে তারা রেজুলেশন করে দায়িত্ব হস্তান্তর করেন।

বর্তমান সভাপতি আলহাজ মোখলেছুর রহমান খাঁন এবং সহ-সভাপতি কামরুল হাসান কামরান বলেন, “সমিতির পাওনা টাকা উদ্ধারে আবারও উদ্যোগ নেওয়া হবে। প্রয়োজনে সমবায়ী আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সংবাদ সম্মেলনে বর্তমান ও সাবেক কমিটির নেতৃবৃন্দ, সাধারণ সদস্য এবং স্থানীয় বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতির অর্থ আত্মসাতের অভিযোগে দুই সাবেক নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

আপডেট সময় : ১২:২৪:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫