ঢাকা ১১:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে চারজনের তিন মাসের কারাদণ্ড সিংড়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাজমিস্ত্রি নিহত, আহত ১ লালপুরে বিয়ের অনুষ্ঠানে পরিবার, নিজ বাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার রাণীশংকৈলে নারীসহ দুইজনকে মাদক মামলায় কারাদণ্ড উন্নয়ন প্রশ্নে কারও রক্তচক্ষুকে ভয় করি না- লালপুরে নারী এমপি তুলি তেঁতুলিয়ায় সেতুর দাবিতে মানববন্ধন, দুর্ভোগে ৫ গ্রামের ১৫ হাজার কৃষক পুঠিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নারি নিহত, দুই কিশোর আহত লালপুরে ১১ ইয়াবা ট্যাবলেটসহ জয় আটক নলডাঙ্গায় গাঁজার গাছসহ এক ব্যক্তি গ্রেপ্তার, পলাতক ভাই ঝিনাইগাতীতে ৪৯০ ট্যাপেন্টাডল ও দুই মোবাইল ফোন জব্দ

মেয়ের বিয়ের দুদিন আগে বিস্ফোরণ মামলায় গ্রেফতার কৃষক খলিল

নাজমুল হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:২০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫ ১৭১ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মেয়ের বিয়ের দুদিন আগে বিস্ফোরণ মামলায় গ্রেফতার কৃষক খলিল

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মেয়ের বিয়ের দুদিন আগে বিস্ফোরণ মামলায় এক কৃষককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনায় এলাকাজুড়ে চরম হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার ভরনিয়া সম্পদবাড়ি গ্রামে। গ্রেফতার হওয়া কৃষকের নাম খলিলুর রহমান। তিনি এক ছেলে ও দুই মেয়ের জনক। বড় মেয়ের বিয়ে হয়েছে, আর ছোট মেয়ের বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল শুক্রবার (১৪ নভেম্বর)।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে পুলিশ অভিযান চালিয়ে নাশকতার পরিকল্পনার অভিযোগে চারজনকে গ্রেফতার করে। তাদের মধ্যে খলিলুর রহমানও রয়েছেন। পুলিশ জানায়, তারা ১৩ নভেম্বরের নাশকতা পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিলেন।

তবে স্থানীয়দের দাবি, খলিল কোনো রাজনৈতিক দলের সক্রিয় কর্মী নন, তিনি পেশায় কৃষক। মেয়ের বিয়ের প্রস্তুতি নিয়েই ব্যস্ত ছিলেন তিনি। মঙ্গলবার রাতে হঠাৎ পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায়। এতে পরিবারের আনন্দমুখর পরিবেশ মুহূর্তেই শোকে পরিণত হয়।

বৃহস্পতিবার বিকেলে খলিলের বাড়িতে গিয়ে দেখা যায়, বিয়ের সাজসজ্জা ও রান্নার প্রস্তুতি চললেও পরিবারের সবার মুখে বিষাদের ছায়া। কনে এবং তার স্বজনরা বারবার কান্নায় ভেঙে পড়ছেন।

খলিলের স্ত্রী নাজমা বেগম বলেন, “আমার স্বামী কোনো রাজনীতিতে ছিল না, সে একজন কৃষক মানুষ। কিছু লোক জায়গা-জমির বিরোধের কারণে তাকে ফাঁসিয়েছে। মেয়ের বিয়েটা নষ্ট করার জন্যই এমন করেছে।”

প্রতিবেশী বেলাল হোসেন বলেন, “খলিলকে সম্পূর্ণ অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। পুলিশ মানবিক দিকটা একবারও চিন্তা করেনি।”

এ বিষয়ে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক বলেন, “নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই খলিলকে গ্রেফতার করা হয়েছে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মেয়ের বিয়ের দুদিন আগে বিস্ফোরণ মামলায় গ্রেফতার কৃষক খলিল

আপডেট সময় : ০৫:২০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫