ঢাকা ০৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার- শিক্ষামন্ত্রী মিলন পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা পুঠিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ বোদায় ১৩ হতদরিদ্র পরিবার পেল বিনামূল্যে ২৬টি মা ছাগল আইইবির নির্বাচনে দুই পদে জয়ী মান্দার ইঞ্জিনিয়ার আরফান আলী পিকে

বাগাতিপাড়ায় জামায়াত-শিবিরের বিক্ষোভ ও মোটরসাইকেল শোডাউন

ফজলুর রহমান, নিজস্ব সংবাদদাতাঃ
  • আপডেট সময় : ০৫:০৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫ ৩১২ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় জামায়াত-শিবিরের বিক্ষোভ ও মোটরসাইকেল শোডাউন

নাটোরের বাগাতিপাড়ায় বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা বিক্ষোভ ও মোটরসাইকেল শোডাউন করেছেন। সকাল ৯টার দিকে উপজেলার মালঞ্চি বাজার এলাকা থেকে শোডাউনটি শুরু হয়ে উপজেলা চত্বরসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মালঞ্চি রেলগেট এলাকায় পথসভায় শেষ হয়।

কর্মসূচিতে অংশ নেন বাগাতিপাড়া উপজেলা জামায়াতের আমির মাওলানা একে এম আফজাল হোসেন, সেক্রেটারি জাকির হোসেন, নায়েবে আমির আনোয়ার ইসলাম মুজাহিদ, সাংগঠনিক সেক্রেটারি মমতাজ আলী সরকার এবং উপজেলা ইসলামী ছাত্রশিবিরের নেতৃবৃন্দসহ সংগঠনের বিভিন্ন স্তরের কর্মীরা।

পথসভায় বক্তারা দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও সংগঠনের অবস্থান তুলে ধরেন। তারা শান্তিপূর্ণ উপায়ে নিজেদের দাবি-দাওয়া প্রকাশ অব্যাহত রাখার ঘোষণা দেন।

বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “এদিন সকাল থেকে পরিস্থিতি শান্তিপূর্ণ ছিল। অনুমতি ছাড়া কোনো বিশৃঙ্খল কার্যক্রমের সুযোগ দেওয়া হবে না।”

কর্মসূচি শেষে সংগঠনের নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে স্থান ত্যাগ করেন।

November 13, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় জামায়াত-শিবিরের বিক্ষোভ ও মোটরসাইকেল শোডাউন

আপডেট সময় : ০৫:০৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫