ঢাকা ১১:১০ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিংড়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাজমিস্ত্রি নিহত, আহত ১ লালপুরে বিয়ের অনুষ্ঠানে পরিবার, নিজ বাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার রাণীশংকৈলে নারীসহ দুইজনকে মাদক মামলায় কারাদণ্ড উন্নয়ন প্রশ্নে কারও রক্তচক্ষুকে ভয় করি না- লালপুরে নারী এমপি তুলি তেঁতুলিয়ায় সেতুর দাবিতে মানববন্ধন, দুর্ভোগে ৫ গ্রামের ১৫ হাজার কৃষক পুঠিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নারি নিহত, দুই কিশোর আহত লালপুরে ১১ ইয়াবা ট্যাবলেটসহ জয় আটক নলডাঙ্গায় গাঁজার গাছসহ এক ব্যক্তি গ্রেপ্তার, পলাতক ভাই ঝিনাইগাতীতে ৪৯০ ট্যাপেন্টাডল ও দুই মোবাইল ফোন জব্দ লালপুরে ২০ ইয়াবাসহ যুবক আটক, আগেও মাদক মামলায় অভিযুক্ত

উদ্বুদ্ধ পরিস্থিতি নিরসনে পঞ্চগড় প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়ঃ
  • আপডেট সময় : ০১:১৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫ ২১১ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

উদ্বুদ্ধ পরিস্থিতি নিরসনে পঞ্চগড় প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

দীর্ঘদিনের অচলাবস্থা ও উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিরসন করে পঞ্চগড় প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১০ নভেম্বর) রাতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটিতে সভাপতি হয়েছেন বাংলাভিশনের পঞ্চগড় প্রতিনিধি মোশাররফ হোসেন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলাদেশ প্রতিদিনের পঞ্চগড় প্রতিনিধি সরকার হায়দার।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন—সহ-সভাপতি: ইন্ডিপেন্ডেন্ট টিভির সফিকুল আলম, দৈনিক করতোয়ার সামস উদ্দিন চৌধুরী কালাম, নাগরিক টিভির সাইদুজ্জামান রেজা।
সাংগঠনিক সম্পাদক: বিজয় টিভির ইনসান সাগরেদ।
যুগ্ম সম্পাদক: এখন টিভির লুৎফর রহমান।
কোষাধ্যক্ষ: দৈনিক আমার বার্তার ইকবাল বাহার।
দপ্তর সম্পাদক: দৈনিক লোকায়নের বদরুদ্দোজা প্রধান বাঁধন।
সাহিত্য, প্রকাশনা ও তথ্যপ্রযুক্তি সম্পাদক: বাসস-এর আবু নাঈম।
ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক: দৈনিক ইনকিলাবের সম্রাট হোসাইন।
সমাজকল্যাণ ও পাঠাগার সম্পাদক: ডিবিসির আবু সালেহ রায়হান।
পরিবেশ ও পর্যটন সম্পাদক: মানবজমিনের সাবিবুর রহমান সাবিব।
কার্যনির্বাহী সদস্য: আলোকিত উত্তরের আব্দুল্লাহ আল মামুন রনিক ও একাত্তর টিভির রফিকুল ইসলাম।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. সাবেত আলী।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, পঞ্চগড় জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর আদম সুফি, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা দেলওয়ার হোসাইন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম, অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু, ছাত্র সমন্বয়ক ফজলে রাব্বী, মোকাদ্দেসুর রহমান সান প্রমুখ।

উল্লেখ্য, গত বছরের ২১ আগস্ট কমিটি গঠন নিয়ে সৃষ্টি হওয়া উত্তেজনাকর পরিস্থিতির কারণে পূর্বের কমিটি বিলুপ্ত করা হয়।
দফায় দফায় সমঝোতার চেষ্টা ব্যর্থ হলে জেলা ম্যাজিস্ট্রেট মো. সাবেত আলী পক্ষ-বিপক্ষের উত্তেজনা প্রশমনে প্রেসক্লাবটি সাময়িকভাবে সিলগালা করে দেন।
অবশেষে আলোচনার মাধ্যমে নতুন কমিটি গঠন হওয়ায় পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

উদ্বুদ্ধ পরিস্থিতি নিরসনে পঞ্চগড় প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

আপডেট সময় : ০১:১৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫