ঢাকা ০৫:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে চেয়ারম্যান প্রার্থী বিপ্লবের বাড়িতে ৭ গরু নিয়ে অভিযান, রসিদ দেখিয়ে ছাড় বাগাতিপাড়ায় ঘুমন্ত ভ্যানচালককে সাপের দংশন, হাসপাতালে মৃত্যু গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল-বৃত্তি, গৃহের চাবি বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পঞ্চগড়ে বিএনপির দুই গ্রুপের ফের হামলা, এমপি নওশাদ জমিরের দুই সমর্থক আহত পঞ্চগড়ে স্কুলছাত্রী ধ/র্ষ/ণে/র অভিযোগ, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু; গ্রেপ্তার ২ দেওয়ানগঞ্জে প্রেমের সম্পর্কের জেরে কলেজছাত্রীর বিয়ের দাবি, সড়ক অবরোধ করে বিক্ষোভ পবায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি, জরিমানা ঢাকায় রেডমিন ইন্ডাস্ট্রিজের অ্যানুয়াল পার্টনার সামিট ‘রেডমিন হরাইজন ২০২৬’ নাটোরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর স্বাস্থ্য অধিকার নিশ্চিতে সমন্বিত উদ্যোগের আহ্বান শেরপুরে পাঁচ দই কারখানাকে ১ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা

বিএনপি মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন তাইফুল ইসলাম টিপু

এস ইসলাম, লালপুর (নাটোর) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:০২:২১ পূর্বাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫ ৫৪৬ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন তাইফুল ইসলাম টিপু

শনিবার (৮ নভেম্বর) রাতে নিজ বাড়ির আঙিনায় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় বিএনপির কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু বলেছেন, দল তাকে চূড়ান্ত মনোনয়ন না দিলে তিনি স্বতন্ত্রপ্রার্থী হিসেবে মাঠে নামবেন। তিনি আশ্বাস দিয়েছেন—যে পরিস্থিতিই আসুক, নেতা-কর্মীদের সঙ্গে থাকবেন এবং চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত মাঠ ছাড়বেন না।

টিপু সভায় বলেন, নিজেদের পক্ষে মনোনয়ন আনতে সবাইকে মাঠে নামতে হবে; যদি দলীয় মনোনয়ন প্রাপ্তি না হয়, তাহলে তিনি অনশ্চিতভাবে নয়, প্রত্যক্ষভাবে স্বতন্ত্রভাবে নির্বাচন করবো—ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, লালপুর–বাগাতিপাড়ায় অতীতে স্বতন্ত্র প্রার্থীর সফলতার ইতিহাস রয়েছে; ১৯৮৬ সালের সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতা মমতাজ উদ্দিন এবং ২০২৪ সালে তার ভাই আবুল কালাম আজাদও বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন। এলাকার মানুষ যদি মনে করেন টিপু তাদের প্রার্থী, তবে জনগণের সিদ্ধান্তই তার সিদ্ধান্ত হবে।

টিপু আত্মত্যাগের কথাও উল্লেখ করেন—নেতা-কর্মীদের জন্য মৃত্যুবরণ করতেও আপত্তি নেই—আর ঘোষণা করেন, “আজ থেকে আমি মাঠে নামব—কোনো বুলেট, কোনো ষড়যন্ত্র আমাদের ঠেকাতে পারবে না।”

নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসনে বিএনপি প্রাথমিক বাছাইয়ে সাবেক ক্রীড়া মন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের মেয়ে অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুলকে মনোনয়ন প্রদান করে; এ সিদ্ধান্তে দলের কিছু নেতা-কর্মীর মধ্যেই অসন্তোষ দেখা দিয়েছে।

এ প্রেক্ষিতে লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ হারুনার রশিদ পাপ্পু বলেন, ফারজানা শারমিন পুতুল এলাকায় অত্যন্ত জনপ্রিয়—তারুণ্য, কর্মী-বান্ধব ও নারীবান্ধব নেতৃত্ব হওয়ায় দলীয় মনোনয়নকে দল বড় বলে সকলকে এগিয়ে নিয়ে জয় নিশ্চিত করাই তাদের লক্ষ্য। উপজেলা বিএনপির অন্যান্য নেতা-কর্মীরাও পুতুলের তৃণমূল জনপ্রিয়তা ও দলের কাজকে যথেষ্ট গুরুত্ব দেন।

জেলা বিএনপির সদস্য সচিব মো: আসাদুজ্জামান আসাদ জানান, দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করেন, তাদের বিরুদ্ধে দল কঠোর সিদ্ধান্ত নেবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিএনপি মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন তাইফুল ইসলাম টিপু

আপডেট সময় : ০৮:০২:২১ পূর্বাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫