ঢাকা ০৬:১১ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইতিবাচক রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই- লালপুরে প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল সাপাহারে ৫ মাদ্রাসায় ১ জন করে পাস, একটিতে সবাই ফেল পঞ্চগড়ে সুগন্ধি আতপ চালের দর আকাশছোঁয়া, কমেছে কাঁচামরিচের দাম লালপুরে সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমানের মৃত্যুবার্ষিকীতে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজ করলেন প্রতিমন্ত্রী পুতুল শ্রীবরদী সীমান্তে বিজিবির রাতভর অভিযানে ভারতীয় কসমেটিক ও গরু জব্দ নলডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৫ হাজার টাকা জরিমানা বৃক্ষরোপণ জাতীয় পুরস্কার-২০২৫-এ দ্বিতীয় স্থান অর্জন করেছে বাউয়েট বাগাতিপাড়ায় বাউয়েট ক্যাম্পাসে হতে যাচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন পঞ্চগড়ে দুই স্কুলে ৪ এসএসসি পরীক্ষার্থী, পাস করেনি কেউ বাগমারায় এসএসসির ফলাফল নিয়ে হতাশায় স্কুলছাত্রীর মৃত্যু

রাজশাহী মহিলা পলিটেকনিকে দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

এম এম মামুন, রাজশাহী:
  • আপডেট সময় : ০৩:১১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫ ২৪৪ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী মহিলা পলিটেকনিকে দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

‘দুর্নীতি একটি দেশের উন্নয়নে প্রধান অন্তরায়’—বিষয়ে মুখোমুখি আর্কিটেকচার ও কম্পিউটার বিভাগ, জয়ী আর্কিটেকচার টেকনোলজি

রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতা। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় ইনস্টিটিউটের অডিটোরিয়ামে “দ্বন্দ্বের ছন্দে বাজাই মুক্তির মাদল” প্রতিপাদ্য নিয়ে শুরু হয় প্রতিযোগিতাটি।

বিতর্কের বিষয় ছিল— ‘দুর্নীতি একটি দেশের উন্নয়নে প্রধান অন্তরায়।’ প্রতিযোগিতার পক্ষে অংশ নেয় আর্কিটেকচার টেকনোলজি বিভাগ এবং বিপক্ষে অংশ নেয় কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগ। চূড়ান্ত পর্বে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর বিজয়ী হয় আর্কিটেকচার টেকনোলজি বিভাগ।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) টুকটুক তালুকদার। তিনি বিজয়ী ও অংশগ্রহণকারী দলের সদস্যদের হাতে সনদপত্র তুলে দেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ মুক্তার হোসেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “তথ্যপ্রযুক্তির এই যুগে বিতর্ক প্রতিযোগিতার চর্চা ক্রমেই হারিয়ে যাচ্ছে। শিক্ষার্থীরা মোবাইল ব্যবহারে আসক্ত হয়ে পড়ছে। তাই প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বিতর্কের চর্চা অব্যাহত রাখা প্রয়োজন। এতে শিক্ষার্থীদের চিন্তাশক্তি বিকশিত হবে এবং তারা দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।”

বিতর্ক প্রতিযোগিতা শেষে শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহী মহিলা পলিটেকনিকে দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৩:১১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫