ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বগুড়ার ইলেকট্রিক মার্কেটে বিএসটিআইয়ের অভিযান, ৮ প্রতিষ্ঠানকে ৭ দিনের সময় গোদাগাড়ীতে হঠাৎ তীব্র পদ্মার ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ ৫৫ বছরেও পাকা হয়নি ঝিনাইগাতীর ২ কিলোমিটার সড়ক, দুর্ভোগে পাঁচ গ্রামের মানুষ সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে মানববন্ধন, প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ বাগাতিপাড়ায় চায়ের দোকান থেকে ডেকে নিয়ে মারধরের অভিযোগ, থানায় মামলা দায়ের নলডাঙ্গায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে ছানি অপারেশনের উদ্যোগ লালপুরে তরুণীকে অপহরণ-ধ/র্ষণের অভিযোগ, ভিডিও দেখিয়ে টাকা দাবির মামলায় গ্রেপ্তার ৩ নলডাঙ্গায় আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছু/রিকাঘা/ত মেধাতালিকায় প্রথম হয়েও নিয়োগপত্র পাননি ঢাবির সাবেক শিক্ষার্থী জুয়েল রাণীশংকৈলে গ্যাস ট্যাবলেট খেয়ে পল্লী বিদ্যুৎ কর্মচারীর মৃত্যু

রাজশাহীতে ৫০ জন প্রতিবন্ধী নারী-পুরুষ পেলেন স্মার্টফোন

এম এম মামুনঃ
  • আপডেট সময় : ০৪:০০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫ ২০৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে ৫০ জন প্রতিবন্ধী নারী-পুরুষ পেলেন স্মার্টফোন

প্রতিবন্ধী ব্যক্তিদের দক্ষতা বৃদ্ধি, সরকারি সেবায় অংশগ্রহণ নিশ্চিত করা এবং তথ্যপ্রযুক্তি ব্যবহারে সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে রাজশাহীর ৫০ জন প্রতিবন্ধী নারী-পুরুষকে একটি করে স্মার্টফোন প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে রাজশাহী জেলা সমাজসেবা কমপ্লেক্সে আয়োজিত ‘অ্যাক্সেসিবল ডিজিটাল পরিষেবা ও পঠন উপকরণের প্রচার কর্মশালা’ শেষে তাদের হাতে স্মার্টফোন তুলে দেওয়া হয়।

কর্মশালার আয়োজন করে সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) ও অ্যাসপায়ার টু ইনোভেট (এটুআই)।
‘ডিজিটাল সাক্ষরতার মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়ন’ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত এ কর্মশালা শেষে ১০টি স্ব-সহায়ক দলের প্রতিনিধিদের হাতে ৫০টি সিম্ফনি ইনোভা-৩০ মডেলের স্মার্টফোন তুলে দেওয়া হয়।

প্রকল্পটি সিবিএম গ্লোবাল ডিজঅ্যাবিলিটি ইনক্লুশন ও সিবিএম সুইজারল্যান্ডের অর্থায়নে বাস্তবায়ন করছে সিডিডি, আর সহযোগী সংস্থা হিসেবে আছে সমতা নারী কল্যাণ সংস্থা।
চলতি বছরের এপ্রিল থেকে শুরু হওয়া এ প্রকল্প শেষ হবে ২০২৮ সালের মার্চে।

কর্মশালায় অংশ নেওয়া প্রতিবন্ধী ব্যক্তিরা স্মার্টফোন পেয়ে আনন্দ প্রকাশ করেন। তবে তারা জানান, সরকারি ওয়েবসাইট ও মোবাইল অ্যাপগুলোতে এখনো অনেক সীমাবদ্ধতা রয়ে গেছে। তারা স্ক্রিন রিডার, ভয়েস কমান্ড সুবিধা, সাইন ল্যাঙ্গুয়েজ ভিডিও সংযোজন এবং স্থানীয় পর্যায়ে সহায়ক কর্মী নিয়োগের পরামর্শ দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতার। তিনি বলেন, “এই প্রশিক্ষণ কেবল এক দিনের আয়োজন নয়, এটি একটি পরিবর্তনের সূচনা। তথ্যপ্রযুক্তি শিক্ষায় প্রতিবন্ধী ব্যক্তিদের সম্পৃক্ত করার মাধ্যমে আমরা নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছি।”

সভাপতিত্ব করেন এটুআই-এর যুগ্ম সচিব ও প্রকল্প পরিচালক রশেদুল মান্নাফ কবির। তিনি বলেন, “ডিজিটাল সেবা শুধু প্রযুক্তি নয়, এটি মানবিকতারও বিষয়। প্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্য প্রযুক্তি যেন সহায়ক হয়, প্রতিবন্ধক নয়—সে বিষয়টি আমরা গুরুত্বসহকারে বিবেচনা করছি।”

বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. বায়েজীদ হোসেন ওয়ারেছী ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান।
স্বাগত বক্তব্য রাখেন সমতা নারী কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক নজরুল ইসলাম, এবং কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন এটুআই-এর পরামর্শক ভাস্কর ভট্টাচার্য।
সিডিডির সহকারী পরিচালক আনিকা রহমান লিপি অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজশাহীতে ৫০ জন প্রতিবন্ধী নারী-পুরুষ পেলেন স্মার্টফোন

আপডেট সময় : ০৪:০০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫