ঢাকা ১০:৩৭ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বোদায় বিশ্ব শিক্ষক দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা নলডাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে ‘আলোক ফাঁদ’, কমবে বালাইনাশকের ব্যবহার দেবীগঞ্জে প্যাকেটজাত দুধ পান করে ১৭ শিক্ষার্থী অসুস্থ বেনাপোল ইমিগ্রেশনে যাত্রী হয়রানি ও ঘুষ দাবির অভিযোগ, তদন্তের দাবি বগুড়ার ইলেকট্রিক মার্কেটে বিএসটিআইয়ের অভিযান, ৮ প্রতিষ্ঠানকে ৭ দিনের সময় গোদাগাড়ীতে হঠাৎ তীব্র পদ্মার ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ ৫৫ বছরেও পাকা হয়নি ঝিনাইগাতীর ২ কিলোমিটার সড়ক, দুর্ভোগে পাঁচ গ্রামের মানুষ সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে মানববন্ধন, প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ বাগাতিপাড়ায় চায়ের দোকান থেকে ডেকে নিয়ে মারধরের অভিযোগ, থানায় মামলা দায়ের নলডাঙ্গায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে ছানি অপারেশনের উদ্যোগ

রাণীশংকৈলে গাজীর হাট ডিগ্রী কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

নাজমুল হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:০৯:২২ পূর্বাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫ ১১২১ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীশংকৈলে গাজীর হাট ডিগ্রী কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা ও ফলাফল উন্নয়নে শিক্ষক–অভিভাবকদের একসঙ্গে কাজের অঙ্গীকার

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান গাজীর হাট ডিগ্রী কলেজে শিক্ষার্থীদের পাঠদানের মান উন্নয়ন ও শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) সকাল ১১টায় কলেজের হলরুমে আয়োজিত সমাবেশে দুই শতাধিক শিক্ষার্থীর অভিভাবক অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মকসেদুর রহমান, এবং সঞ্চালনায় ছিলেন ইংরেজি বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক সিরাজুল ইসলাম বুলু।

সমাবেশে বক্তব্য রাখেন অভিভাবক সদস্য ও বনগাঁও আবু জাহিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস আলম মানিক, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক জয়দেব চন্দ্র রায়, প্রতিষ্ঠাতা সদস্য শাহিনুর রেজা সোহেল ও মোজাম্মেল হক তাজু।

এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক আতাউর রহমান, হিসাববিজ্ঞান বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক ইবনে ফজল, শারীরিক শিক্ষা শিক্ষক জ্যোতিষ চন্দ্র বর্মন, সাবেক প্রধান শিক্ষক সফিয়র রহমানসহ কলেজের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের অভিভাবকগণ।

সমাবেশে সদ্য এইচএসসি পরীক্ষায় জিপিএ–৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থী নাঈম ইসলাম–কে ক্রেস্ট প্রদান করে সংবর্ধনা জানানো হয়।

বক্তারা বলেন, “শিক্ষার্থীদের নিয়মিত কলেজে উপস্থিতি ও ক্লাসে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। গাজীর হাট ডিগ্রী কলেজ সবসময় ভালো ফলাফলের ঐতিহ্য বজায় রেখেছে। নিয়মিত ক্লাস করলে আলাদা কোচিং বা প্রাইভেটের প্রয়োজন হবে না।”

তাঁরা আরও বলেন, “আপনারা আমাদের বিশ্বাস করুন— আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, সন্তানদেরকে দুই বছরের মধ্যেই দক্ষ, সুশিক্ষিত ও মানসম্মত শিক্ষার্থী হিসেবে গড়ে তুলব।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাণীশংকৈলে গাজীর হাট ডিগ্রী কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:০৯:২২ পূর্বাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫