ঢাকা ০২:০১ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নলডাঙ্গায় নারী হোটেল মালিককে যৌ/ন হ’য়রানির অভিযোগে একজন গ্রেপ্তার বালিয়াডাঙ্গীতে কলেজছাত্রী অপহরণের অভিযোগ, ১২ দিনেও উদ্ধার হয়নি রাণীনগরে ইসলামী ব্যাংকের দুই কর্মকর্তাকে মারধর করে ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ বাউয়েটে আইইইই দিবস ২০২৬ উদযাপন গোদাগাড়ীতে আগুনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব দিনমজুরের পরিবার আলামিন হ/ত্যা মামলায় পঞ্চগড়ের সাবেক এমপি নাঈমুজ্জামান মুক্তা গ্রেপ্তার রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৮৪, মাদকসহ উদ্ধার বার্মিজ চাকু নালিতাবাড়ীতে ৯৫ বোতল ভারতীয় মদ জব্দ বড়াইগ্রামে নিখোঁজের ৬ দিন পর নির্মাণাধীন টয়লেট থেকে যুবকের মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে ব্যবসায়ীর মৃত্যু, স্ত্রী-দুই সন্তানও আক্রান্ত

রাজশাহীর কাটাখালী সীমান্তে ভারতীয় মদ, ট্যাপেন্টাডল ট্যাবলেট ও নৌকা জব্দ

এম এম মামুন:
  • আপডেট সময় : ০২:১৮:২২ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫ ২৮৮ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীর কাটাখালী সীমান্তে ভারতীয় মদ, ট্যাপেন্টাডল ট্যাবলেট ও নৌকা জব্দ

রাজশাহীর কাটাখালী সীমান্ত থেকে বিপুল পরিমাণ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, মদ এবং একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধীনস্থ তালাইমারী বিওপির একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে।

অভিযানকালে সীমান্ত পিলার ৬৯/৫-এস থেকে প্রায় তিন কিলোমিটার ভেতরে, কাটাখালী থানার মিডিলচর এলাকায় একটি মালিকবিহীন কাঠের নৌকা আটক করা হয়। তল্লাশিতে নৌকাটিতে ৩ হাজার ৫০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট পাওয়া যায়। আটক ট্যাবলেট ও নৌকা পরে আইনানুগ প্রক্রিয়ায় কাটাখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

অন্যদিকে, বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে একই ব্যাটালিয়নের খানপুর বিওপির একটি নিয়মিত টহল দল সীমান্ত পিলার ১৬৪/এমপি থেকে প্রায় ২০০ গজ ভেতরে, খানপুর পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালায়। সেখান থেকে মালিকবিহীন একটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়, যাতে ১৫ বোতল ভারতীয় মদ ছিল। উদ্ধারকৃত মদও পরবর্তীতে কাটাখালী থানায় জমা করা হয়েছে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীর কাটাখালী সীমান্তে ভারতীয় মদ, ট্যাপেন্টাডল ট্যাবলেট ও নৌকা জব্দ

আপডেট সময় : ০২:১৮:২২ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫