ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Channel A News-এ সংবাদ প্রকাশের পর ফাতেমার পাশে প্রধানমন্ত্রী, পেলেন ৫ লাখ টাকার অনুদান গুরুদাসপুরে দুই শিশুর মরদেহের সুরতহাল করতে গিয়ে পুলিশের ওপর হামলা, মামলা চীনে ডাক্তারি পড়ার স্বপ্নে নতুন আশার আলো, ফাতেমা পেলেন ৫ লাখ টাকার অনুদান সাপাহারে মাদক সেবনের অপরাধে ৪ জনের কারাদণ্ড পুঠিয়ায় অবৈধ সার মজুত, দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা আলুর ন্যায্য দাম ও হিমাগার ভাড়া কমানোর দাবিতে রাজশাহীতে মানববন্ধন চাটমোহরে তেল-জেলি দিয়ে নকল দুধ তৈরির অভিযোগ, কারাদণ্ডসহ জরিমানা বাগাতিপাড়ায় কিডনি রোগে আক্রান্ত হয়ে পুলিশ সদস্যের মৃত্যু যারা সরকার গঠন করতে পারেননি, তারা এখন সার ও বিদ্যুৎ নিয়ে ষড়যন্ত্র এবং মব সৃষ্টির চেষ্টা করছেন- ফরহাদ হোসেন আজাদ হালতি বিলে অবৈধ জালের বিরুদ্ধে অভিযান, ২০ হাজার টাকা জরিমানা

রাজশাহীর বইমেলায় পুরাতন বই বদলে নতুন বই নেওয়ার সুযোগ

এম এম মামুন:
  • আপডেট সময় : ০২:৫৫:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫ ৩০৮ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীর বইমেলায় পুরাতন বই বদলে নতুন বই নেওয়ার সুযোগ

জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে অভিনব কর্মসূচি – আগামীকাল শুরু হচ্ছে বিভাগীয় বইমেলা

আগামীকাল শুক্রবার রাজশাহীতে শুরু হচ্ছে বিভাগীয় বইমেলা। এবার বইমেলায় জাতীয় গ্রন্থকেন্দ্রের স্টলে পুরাতন বই বদলে নতুন বই নেওয়ার বিশেষ সুযোগ থাকবে বলে জানানো হয়েছে আয়োজক সূত্রে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. হাবিবুর রহমান। তিনি জানান, শুক্রবার বিকাল ৪টায় বইমেলার উদ্বোধন হবে। মেলা চলবে ৮ নভেম্বর পর্যন্ত।

ছুটির দিন বাদে প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত এবং ছুটির দিনে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত থাকবে।

বইমেলায় ১১টি সরকারি দপ্তর ও ৭০টি বেসরকারি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। শিশুদের জন্য থাকবে শিশু কর্ণার ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এছাড়া পাঠক ও লেখক আড্ডা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিষয়ভিত্তিক আলোচনা সভাও থাকবে প্রতিদিন।

বিশেষ আকর্ষণ হিসেবে জাতীয় গ্রন্থকেন্দ্রের স্টলে দর্শনার্থীরা তাদের পুরাতন বই জমা দিয়ে নতুন বই নিতে পারবেন—যা পাঠাভ্যাস বৃদ্ধিতে অনন্য উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীর বইমেলায় পুরাতন বই বদলে নতুন বই নেওয়ার সুযোগ

আপডেট সময় : ০২:৫৫:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫