ঢাকা ০৫:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইতিবাচক রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই- লালপুরে প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল সাপাহারে ৫ মাদ্রাসায় ১ জন করে পাস, একটিতে সবাই ফেল পঞ্চগড়ে সুগন্ধি আতপ চালের দর আকাশছোঁয়া, কমেছে কাঁচামরিচের দাম লালপুরে সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমানের মৃত্যুবার্ষিকীতে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজ করলেন প্রতিমন্ত্রী পুতুল শ্রীবরদী সীমান্তে বিজিবির রাতভর অভিযানে ভারতীয় কসমেটিক ও গরু জব্দ নলডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৫ হাজার টাকা জরিমানা বৃক্ষরোপণ জাতীয় পুরস্কার-২০২৫-এ দ্বিতীয় স্থান অর্জন করেছে বাউয়েট বাগাতিপাড়ায় বাউয়েট ক্যাম্পাসে হতে যাচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন পঞ্চগড়ে দুই স্কুলে ৪ এসএসসি পরীক্ষার্থী, পাস করেনি কেউ বাগমারায় এসএসসির ফলাফল নিয়ে হতাশায় স্কুলছাত্রীর মৃত্যু

জুলাই সনদের বাস্তবায়ন ও গণভোটের দাবিতে পঞ্চগড়ে জাগপার বিক্ষোভ

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি পঞ্চগড়:
  • আপডেট সময় : ০৪:৪৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫ ৩৮৮ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জুলাই সনদের বাস্তবায়ন ও গণভোটের দাবিতে পঞ্চগড়ে জাগপার বিক্ষোভ

‘জুলাই সনদ বাস্তবায়ন না হলে জাতীয় নির্বাচনের গণভোট মানা হবে না’- রেশদ প্রধান

জুলাই সনদের বাস্তবায়ন ও গণভোটের দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ ও সমাবেশ করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)। সোমবার (২৭ অক্টোবর) দুপুরে জেলা জাগপার উদ্যোগে শহরের বকুলতলা জাগপা অফিস থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শেরে বাংলা পার্কে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জাগপার মুখ্যপাত্র রেশদ প্রধান বলেন, “ভারতের তিলক মুখ্যমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে বসে এদেশ শাসন করেছে। তিন বছরের মধ্যে ঢাকায় মেট্রোরেলের বিয়ারিং ভেঙে পড়ছে-এটাই সেই শাসনের ফল। আমরা জুলাই আন্দোলনের শহীদদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ পেয়েছি। এখন জুলাই সনদের বাস্তবায়ন করতে হবে, তারপর গণভোট দিতে হবে।”

তিনি আরও বলেন, “আগামী নভেম্বরের মধ্যে গণভোটের আয়োজন করতে হবে। আমরা জাতীয় নির্বাচনের দিন কোনো প্রকার গণভোট মেনে নেব না। জুলাই সনদের বাস্তবায়ন আদেশ জারি করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ তা অস্বীকার করতে না পারে।”

সমাবেশে জেলা জাগপার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনছার আলী, সাধারণ সম্পাদক শাহরিয়ার বিপ্লব, সহসভাপতি সামসুজ্জামান নয়ন, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেনসহ অন্য নেতারা বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জুলাই সনদের বাস্তবায়ন ও গণভোটের দাবিতে পঞ্চগড়ে জাগপার বিক্ষোভ

আপডেট সময় : ০৪:৪৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫