ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বোদায় হানিট্রাপের অভিযোগে দুই যুবদল নেতা গ্রেপ্তার বোদায় ধানক্ষেত থেকে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ বোদায় বিশ্ব শিক্ষক দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা নলডাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে ‘আলোক ফাঁদ’, কমবে বালাইনাশকের ব্যবহার দেবীগঞ্জে প্যাকেটজাত দুধ পান করে ১৭ শিক্ষার্থী অসুস্থ বেনাপোল ইমিগ্রেশনে যাত্রী হয়রানি ও ঘুষ দাবির অভিযোগ, তদন্তের দাবি বগুড়ার ইলেকট্রিক মার্কেটে বিএসটিআইয়ের অভিযান, ৮ প্রতিষ্ঠানকে ৭ দিনের সময় গোদাগাড়ীতে হঠাৎ তীব্র পদ্মার ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ ৫৫ বছরেও পাকা হয়নি ঝিনাইগাতীর ২ কিলোমিটার সড়ক, দুর্ভোগে পাঁচ গ্রামের মানুষ সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে মানববন্ধন, প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ

রাণীশংকৈলে শ্মশান ঘাট দখলের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

বিজয় রায়, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:০৭:৪২ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫ ৪২১ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীশংকৈলে শ্মশান ঘাট দখলের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের বারঘোড়িয়া হাতিয়া সার্বজনীন শ্মশান ঘাট দখলের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) সকালে শ্মশান ঘাট এলাকায় দোকানঘর তুলে জায়গা দখলের অভিযোগে শতাধিক নারী-পুরুষ উপজেলা চত্বরে জড়ো হয়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। পরে তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি জমা দেন।

সমাবেশে শ্মশান ঘাট পরিচালনা কমিটির সভাপতি অচিন্ত কুমার রায়, সাধারণ সম্পাদক নবদ্বীপ কুমার রায় ও সবুজ চন্দ্র রায়সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য দেন।

বক্তারা অভিযোগ করে বলেন, “রাতের অন্ধকারে কে বা কারা শ্মশান ঘাটের জায়গায় দোকানঘর তুলে দখল করেছে। এটি হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় স্থান, তাই আমরা এর দখল মুক্তির দাবি জানাচ্ছি।” তাঁরা ২৪ ঘণ্টার মধ্যে দখলদারদের উচ্ছেদ না করলে পুনরায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাণীশংকৈলে শ্মশান ঘাট দখলের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

আপডেট সময় : ১২:০৭:৪২ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫