ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে যুবলীগের বিক্ষোভ মিছিল, মামলা হচ্ছে পুঠিয়ায় সার সংকটের অভিযোগে মহাসড়ক অবরোধ, দেড় ঘণ্টা পর প্রত্যাহার মান্দায় বিসর্জনের ঘাট দখলের অভিযোগ, দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত রাজশাহীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার জীবনের বিনিময়ে হলেও স্বাধীনতা-গণতন্ত্র রক্ষার অঙ্গীকার রাষ্ট্রপতি মির্জা ফখরুলের বহদ্দারহাটে দুই শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ, জনমনে স্বস্তি বাগাতিপাড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ কটিয়াদীতে টুপির ভেতর ইয়াবা, মুদি দোকানি গ্রেপ্তার বাগাতিপাড়ায় গ্রাম আদালত বিষয়ে সামাজিক নিরীক্ষা অনুষ্ঠিত পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড

বাগাতিপাড়া উপজেলা ভূমি অফিসে চুরি, নৈশ প্রহরী আটক!

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:৪৯:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫ ৯১৯ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়া উপজেলা ভূমি অফিসে চুরি, নৈশ প্রহরী আটক!

নাটোরের বাগাতিপাড়া উপজেলা ভূমি অফিসে চুরির ঘটনা ঘটেছে। অফিসের তিনটি কক্ষের কম্পিউটার ভেঙে হার্ডডিস্ক, র‌্যাম ও প্রসেসর চুরি হয়েছে।

এ ঘটনায় অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, গত ২৩ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় অফিসের কাজ শেষ করে কর্মকর্তা-কর্মচারীরা নিজ নিজ বাসায় চলে যান। রাতে দায়িত্বে ছিলেন নৈশ প্রহরী জীবন আহম্মেদ।

পরবর্তীতে ২৫ অক্টোবর শনিবার সকালে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অফিসের ভারপ্রাপ্ত নাজির হেলাল উদ্দিনকে ফোনে জানান, অফিসের সার্ভেয়ার রুম, সার্টিফিকেট সহকারী ও সার্টিফিকেট পেশকারের রুমের জানালার কাঁচ ভাঙা এবং কম্পিউটারগুলো এলোমেলো অবস্থায় পড়ে আছে।

খবর পেয়ে ভারপ্রাপ্ত নাজির অফিসে গিয়ে দেখেন, তিনটি কক্ষের কম্পিউটার থেকে হার্ডডিস্ক, র‌্যাম ও প্রসেসর খুলে নেওয়া হয়েছে।

এ ঘটনায় উপজেলা ভূমি অফিসের পক্ষ থেকে থানায় লিখিত এজাহার দাখিল করা হয়।

বাগাতিপাড়া মডেল থানার ওসি (তদন্ত) নাজনীন আখতারী বলেন,

“ঘটনার পর প্রাথমিকভাবে ওই অফিসের নৈশ প্রহরী জীবন আহম্মেদকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

এদিকে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে অফিসের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়া উপজেলা ভূমি অফিসে চুরি, নৈশ প্রহরী আটক!

আপডেট সময় : ০৫:৪৯:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫