ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের সিদ্ধান্ত রাণীশংকৈলে পুকুরের মাছ লুটের অভিযোগ, গ্রেপ্তার ১ ভারতে মুসলিম নিপীড়নের অভিযোগে পঞ্চগড়ে জাগপার বিক্ষোভ প্যাকেটজাত খাবারে সতর্কবার্তা লেবেল নিয়ে দেশব্যাপী প্রচারণা শুরু শিবগঞ্জ সীমান্তে ৩৫ তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছে বিজিবি শেরপুরে ধ/র্ষণ মামলার প্রধান আসামিসহ দুই পলাতক গ্রেপ্তার দিনাজপুরে পূর্ণভবা নদীতে নৌকা ডুবে কৃষকের মৃত্যু রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সরঞ্জাম সরবরাহে অনিয়মের অভিযোগ বাউয়েটে সাইবার নিরাপত্তা ও ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে সেমিনার অনুষ্ঠিত সাজেকের সমস্যা সমাধানে সম্মিলিতভাবে কাজ করতে হবে- এমপি ওয়াদুদ ভূঁইয়া

রাণীশংকৈলে পুকুরের মাছ লুটের অভিযোগ, গ্রেপ্তার ১

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৮:৩২:৪২ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ১০ বার পড়া হয়েছে

Allegation of fish theft from a pond in Ranisankail; one arrested

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীশংকৈলে পুকুরের মাছ লুটের অভিযোগ, গ্রেপ্তার ১

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভাড়া নেওয়া পুকুরের পানি সেঁচে মাছ লুট, বিষাক্ত গ্যাস ট্যাবলেট প্রয়োগ, চাঁদা দাবি, মাছচাষিকে মারধর ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় এজাহারভুক্ত আসামি তোবারক আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

মামলার বাদী উপজেলার বারঘরিয়া গ্রামের আব্দুস সামাদের ছেলে সাইদুর রহমান। তিনি ১৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করে রাণীশংকৈল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২২ অক্টোবর উপজেলার হোসেনগাঁও ইউনিয়ন পরিষদের পশ্চিম পাশে অবস্থিত হাতিয়া পুকুরে এ ঘটনা ঘটে। প্রায় আট মাস আগে পুকুরটির মালিক ও হোসেনগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অমল চন্দ্র রায়ের কাছ থেকে পুকুরটি ভাড়া নিয়ে মাছ চাষ শুরু করেন সাইদুর রহমান ও তার সহযোগীরা।

পুকুরে রুই, কাতলা, পুঁটি, মৃগেল, কালবাউস, গ্লাসকার্প ও তেলাপিয়াসহ বিভিন্ন প্রজাতির প্রায় ১৮ থেকে ২০ মণ মাছের পোনা অবমুক্ত করে নিয়মিত পরিচর্যা করে আসছিলেন তারা।

এজাহারে অভিযোগ করা হয়, ঘটনার দিন তোবারক আলী, মোজাম্মেল, শরিফ, টনিক, করিমুল হক ও শুকুরদিসহ ১৩ জন এবং অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জন ব্যক্তি দলবদ্ধ হয়ে পুকুরে তিনটি স্যালো মেশিন বসিয়ে পানি সেঁচে মাছ ধরতে শুরু করেন।

এ সময় সাইদুর রহমান ও তার সহযোগীরা বাধা দিলে অভিযুক্ত ব্যক্তিরা তাকে মারধর করেন এবং তার পকেটে থাকা নগদ এক লাখ টাকা ছিনিয়ে নেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে মাছ মেরে পুকুরের মাছ লুট করে নিয়ে যাওয়ার অভিযোগও করা হয়েছে।

এজাহার অনুযায়ী, স্থানীয় লোকজন জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ব্যক্তিরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

ভুক্তভোগী সাইদুর রহমান বলেন, এনজিওসহ বিভিন্ন জায়গা থেকে ঋণ নিয়ে আমরা পুকুরে মাছ চাষ শুরু করেছিলাম। অভিযুক্ত ব্যক্তিরা আমাদের সর্বস্বান্ত করে দিয়েছেন। মাছ লুটের পাশাপাশি আমাকে মারধর করে নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে। আমি এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার ও আইনি প্রতিকার চাই।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী সোমবার জানান, এ ঘটনায় থানায় নিয়মিত মামলা হয়েছে। এজাহারভুক্ত আসামি তোবারক আলীকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

October 26, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাণীশংকৈলে পুকুরের মাছ লুটের অভিযোগ, গ্রেপ্তার ১

আপডেট সময় : ০৮:৩২:৪২ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬