ঢাকা ০৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উখিয়ার ইনানীতে মাটি খুঁড়তেই আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ নাটোরে পিস্তল ঠেকিয়ে ও কুপিয়ে এরিয়া ম্যানেজারের টাকা ছিনতাই সিংড়ায় স্বামীর থাপ্পড়ে গৃহবধূর মৃত্যুর অভিযোগ গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম আর নেই! চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের সিদ্ধান্ত রাণীশংকৈলে পুকুরের মাছ লুটের অভিযোগ, গ্রেপ্তার ১ ভারতে মুসলিম নিপীড়নের অভিযোগে পঞ্চগড়ে জাগপার বিক্ষোভ প্যাকেটজাত খাবারে সতর্কবার্তা লেবেল নিয়ে দেশব্যাপী প্রচারণা শুরু শিবগঞ্জ সীমান্তে ৩৫ তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছে বিজিবি শেরপুরে ধ/র্ষণ মামলার প্রধান আসামিসহ দুই পলাতক গ্রেপ্তার

উখিয়ার ইনানীতে মাটি খুঁড়তেই আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ

কক্সবাজার প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০২:২০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ২৪ বার পড়া হয়েছে

Fire erupts as ground is dug in Inani, Ukhia

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

উখিয়ার ইনানীতে মাটি খুঁড়তেই আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ

কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজারের উখিয়ার পর্যটন এলাকা ইনানীতে নলকূপ স্থাপনের জন্য মাটি খোঁড়ার সময় ভূগর্ভ থেকে আগুনের শিখা বের হওয়ার ঘটনা ঘটেছে। গ্যাসের গন্ধযুক্ত ধোঁয়া বের হওয়ায় ভূগর্ভে প্রাকৃতিক গ্যাসের উপস্থিতি থেকে এমন পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিরাপত্তার স্বার্থে মনখালী থেকে পাটুয়ারটেক পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে ইনানীর ছোট ব্রিজসংলগ্ন একটি স্থানে নলকূপ স্থাপনের জন্য মাটি খোঁড়ার সময় এ ঘটনা ঘটে। প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানে আগুন জ্বলছিল। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।

উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার সাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন। সেখানে এখনো আগুন জ্বলছে। প্রাথমিকভাবে মাটির নিচে গ্যাসের উপস্থিতির কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, আগুনের তীব্রতা ও গ্যাসের গন্ধযুক্ত ধোঁয়া বের হওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। অন্যদিকে, আগুনের শিখা বৈদ্যুতিক খুঁটি ও তারের সংস্পর্শে এসে দুর্ঘটনা ঘটাতে পারে, এমন আশঙ্কায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে।

উখিয়া পল্লী বিদ্যুৎ সমিতি জানিয়েছে, নিরাপত্তার স্বার্থে ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের মনখালী থেকে পাটুয়ারটেক পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে।

October 27, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

উখিয়ার ইনানীতে মাটি খুঁড়তেই আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ

আপডেট সময় : ০২:২০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬