ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তেঁতুলিয়ায় শিক্ষকদের নিয়ে ‘পাঠ্যক্রমভিত্তিক নাট্যভাবনা’ প্রশিক্ষণ কর্মশালা শেরপুর সীমান্তে ১৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকস আটক নলডাঙ্গায় বিষধর সাপের কামড়ে ৫ বছরের শিশুর মৃত্যু বাগাতিপাড়ায় কয়েলের আগুনে পুড়ে দুই ষাঁড়ের মৃত্যু, ক্ষতি ৩ লাখ টাকা রাণীশংকৈলে নারী ফুটবলারদের জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার উপহার রাণীশংকৈলে ইএসডিওর বিনামূল্যে চক্ষুসেবা, অসহায় মানুষের চোখে ফিরছে আলো দেবীগঞ্জে গৃহবধূকে অ/মানবিক নি র্যা ত নের অভিযোগ, গ্রেপ্তার ৩ পঞ্চগড়ে সীমান্তে নবনির্মিত বিওপির কার্যক্রম উদ্বোধন মান্দার প্রসাদপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত, তিন মামলায় ৬ হাজার টাকা জরিমানা মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় সাপাহারের সেনাসদস্য নিহত

পঞ্চগড়ে লিফাত প্রতিবন্ধী ফাউন্ডেশনের উদ্যোগে উপহার সামগ্রী বিতরণ

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি (পঞ্চগড়):
  • আপডেট সময় : ০৪:৩৮:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫ ৪৯০ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ে লিফাত প্রতিবন্ধী ফাউন্ডেশনের উদ্যোগে উপহার সামগ্রী বিতরণ

পঞ্চগড়ে লিফাত প্রতিবন্ধী ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থ, অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে পঞ্চগড় ড. আবেদা হাফিজ স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এই উপহার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির

তিনি তাঁর বক্তব্যে বলেন, “পৃথিবীতে এখন মানুষের মাঝে একটি সচেতনতা তৈরি হচ্ছে—যাদের শারীরিক প্রতিবন্ধকতা আছে, তারা অন্যদের চেয়ে কোনো অংশে কম নন। আমাদের উচিত তাদের জন্য অনুকূল পরিবেশ তৈরি করা, যাতে তারা সমাজে মর্যাদার সঙ্গে বাঁচতে পারেন।”

তিনি আরও বলেন, “যাদের আমরা প্রতিবন্ধী বলি, তারা সমাজেরই অংশ। জাতিসংঘ ২০০৬ সালে প্রতিবন্ধীদের অধিকার রক্ষায় একটি আইন প্রণয়ন করে, যা ২০০৮ সাল থেকে বিভিন্ন দেশ স্বাক্ষর করে আসছে। বাংলাদেশেও ২০০১ সালে একটি আইন করা হয় এবং ২০২৩ সালে তা সংশোধন করে আরও আধুনিক করা হয়েছে। তাদের অধিকার অন্যদের মতোই সমান।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিফাত প্রতিবন্ধী ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. রিয়াজ সিকদার, ব্যবস্থাপনা পরিচালক ডা. কানিজ ফাতেমা কনা প্রমুখ।
সভাপতিত্ব করেন রংপুর জোনের এরিয়া ম্যানেজার ডা. মো. নজরুল ইসলাম শাহীন

অনুষ্ঠান শেষে অতিথিরা ৮০ জন দুস্থ, অসহায় ও প্রতিবন্ধীর মাঝে চাল, ডাল, লবণ, পেঁয়াজসহ পাঁচটি পণ্যের উপহার প্যাকেট বিতরণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পঞ্চগড়ে লিফাত প্রতিবন্ধী ফাউন্ডেশনের উদ্যোগে উপহার সামগ্রী বিতরণ

আপডেট সময় : ০৪:৩৮:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫