ঢাকা ০৪:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তেঁতুলিয়ায় শিক্ষকদের নিয়ে ‘পাঠ্যক্রমভিত্তিক নাট্যভাবনা’ প্রশিক্ষণ কর্মশালা শেরপুর সীমান্তে ১৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকস আটক নলডাঙ্গায় বিষধর সাপের কামড়ে ৫ বছরের শিশুর মৃত্যু বাগাতিপাড়ায় কয়েলের আগুনে পুড়ে দুই ষাঁড়ের মৃত্যু, ক্ষতি ৩ লাখ টাকা রাণীশংকৈলে নারী ফুটবলারদের জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার উপহার রাণীশংকৈলে ইএসডিওর বিনামূল্যে চক্ষুসেবা, অসহায় মানুষের চোখে ফিরছে আলো দেবীগঞ্জে গৃহবধূকে অ/মানবিক নি র্যা ত নের অভিযোগ, গ্রেপ্তার ৩ পঞ্চগড়ে সীমান্তে নবনির্মিত বিওপির কার্যক্রম উদ্বোধন মান্দার প্রসাদপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত, তিন মামলায় ৬ হাজার টাকা জরিমানা মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় সাপাহারের সেনাসদস্য নিহত

কাগজ নেই স্বীকার করলেও প্রভাব খাটিয়ে অন্যের জমি দখল, থামছে না দাপট

ঠাকুরগাঁও প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:২৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫ ৪৬৬ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কাগজ নেই স্বীকার করলেও প্রভাব খাটিয়ে অন্যের জমি দখল, থামছে না দাপট

ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের কচুবাড়ি মাদারগঞ্জ গ্রামে প্রভাব খাটিয়ে অন্যের জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় শফিকুল ইসলাম সাপর ও তার ছেলে রাকিবের বিরুদ্ধে। কাগজপত্র না থাকলেও তারা জোরপূর্বক দখল ধরে রেখেছেন বলে অভিযোগ উঠেছে। এতে আতঙ্কে রয়েছেন এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা যায়, মাদারগঞ্জ মৌজার জেল নং ৪০, দাগ নং ৫৭৯৬-এর সাড়ে ৪৮ শতক জমি ক্রয় করেছিলেন মৃত নইমউদ্দীন মণ্ডল ও তার স্ত্রী মৃত মনোয়ারা বেগম। তাঁদের মৃত্যুর পর উত্তরাধিকারীরা বাইরে থাকায় ওই জমির প্রায় তিন শতক অংশ জোরপূর্বক দখল করে নেন শফিকুল ইসলাম সাপর। এ নিয়ে এলাকায় বিরোধ দেখা দেয় এবং সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়েছে।

ভুক্তভোগী রবিউল ইসলাম জানান, “শফিকুল ইসলাম সাপর আমার প্রায় সাত শতক জমি দখল করে রেখেছেন। তার ছেলে রাকিব আউলিয়াপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হওয়ায় কেউ মুখ খুলতে সাহস পায় না। এ বিষয়ে আমরা জেলা জামায়াতের শীর্ষ নেতাদের কাছে লিখিত অভিযোগ দিয়েছি।”

অভিযোগের বিষয়ে সাংবাদিকরা শফিকুল ইসলাম সাপর ও তার ছেলে রাকিবের কাছে জানতে চাইলে তারা কোনো কাগজপত্র দেখাতে পারেননি। বরং রাকিব সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) গণমাধ্যমকর্মীদের নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার করছেন বলে অভিযোগ উঠেছে।

জমির মালিক মৃত নইমউদ্দীনের ছেলে মুজাহারুল ইসলাম বলেন, “একাধিক শালিস বৈঠক হলেও শফিকুল মানতে নারাজ। শুধু আমাদের নয়, রবিউল ইসলামের জমিও দখল করেছেন তারা। এলাকাবাসী তাদের দৌরাত্ম্য থেকে পরিত্রাণ চান।”

এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দিন আহাম্মদ জানান, “রাকিবের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েছি। দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কাগজ নেই স্বীকার করলেও প্রভাব খাটিয়ে অন্যের জমি দখল, থামছে না দাপট

আপডেট সময় : ০৪:২৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫