ঢাকা ১০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার- শিক্ষামন্ত্রী মিলন পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা পুঠিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ

বাংলাদেশ স্বয়ংসম্পন্ন ও আত্মনির্ভরশীল জাতিতে পরিণত হবে: নাটোরে দুলু

নাটোর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:৪৫:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫ ৩৯৪ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ স্বয়ংসম্পন্ন ও আত্মনির্ভরশীল জাতিতে পরিণত হবে: নাটোরে দুলু

বাংলাদেশ অর্থনৈতিকভাবে সকল ক্ষেত্রে স্বয়ংসম্পন্ন ও আত্মনির্ভরশীল জাতিতে পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

তিনি বলেন, “তারেক রহমান এবার এমন ভিশন ও কর্মসূচি ঘোষণা করবেন, যাতে ঘরে বসেই মানুষ ডলার ও পাউন্ড ইনকাম করতে পারবে। তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হলে গড়ে উঠবে একটি নতুন, আধুনিক ও উন্নত বাংলাদেশ।”

দুলু আরও বলেন, “আমাদের দেশকে যদি আত্মনির্ভরশীল করতে হয়, তবে ঐক্যবদ্ধ বিএনপির বিকল্প নেই। ঐক্যই পারে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করে তুলতে।”

শুক্রবার বিকেলে নাটোর সদর উপজেলার ৩নং দিঘাপতিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দিঘাপতিয়া পিএন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভাটি অনুষ্ঠিত হয় দিঘাপতিয়া পিএন উচ্চ বিদ্যালয় ও তেগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র নির্বাচন পরিচালনা কমিটি গঠনের লক্ষ্যে।

সভায় জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য আবুল কালাম আজাদ, শহিদুল্লাহ সোহেল, জেলা যুবদলের সভাপতি এ. হাই তালুকদার ডালিমসহ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

October 24, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাংলাদেশ স্বয়ংসম্পন্ন ও আত্মনির্ভরশীল জাতিতে পরিণত হবে: নাটোরে দুলু

আপডেট সময় : ০১:৪৫:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫