ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাণীশংকৈলে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা গোদাগাড়ীতে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সমন্বয় সভা রাকসু নির্বাচনের তফসিল ঘোষণাসহ ৫ দাবিতে রাবিতে ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন শেরপুরে হত্যা মামলার অন্যতম আসামি মুরাদ মিয়া গ্রেপ্তার লালপুরে ফেসবুক-হোয়াটসঅ্যাপসহ আইডি হ্যাকিং চক্রের ৪ সদস্য আটক অতিথি হতে না পেরে ১৪৪ ধারা জারির মাইকিং, ছাত্রদল নেতা বহিষ্কার নলডাঙ্গা ও নাটোর সদরে নিষিদ্ধ আওয়ামী লীগের পোস্টারিংয়ের অভিযোগ লালপুরে স্টিয়ারিং স্যালোগাড়ির ধাক্কায় অটোরিকশাচালক নিহত রাজশাহীতে মহিষের শিংয়ের আঘাতে ব্যবসায়ীর মৃত্যু রাজশাহীতে বিএসটিআইয়ের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা

রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

এম এম মামুন, রাজশাহী:
  • আপডেট সময় : ০৩:৩৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫ ৩১০ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫। বুধবার (২২ অক্টোবর) সকাল ১০টায় রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু সুফিয়ান। উদ্বোধনের পর জেলা প্রশাসন ও বিআরটিএ রাজশাহী সার্কেলের যৌথ আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

র‍্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের কনফারেন্স রুমে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এনডিসি।
সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক লআফিয়া আখতার।

এছাড়া আরও উপস্থিত ছিলেন বিআরটিএ রাজশাহী বিভাগের পরিচালক (ইঞ্জিনিয়ার) পার্কন চৌধুরী, সহকারী পরিচালক ফয়সাল হোসেন, পরিদর্শক আবুল কালাম আজাদসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

বক্তারা বলেন, দেশে সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা বৃদ্ধি, মানসম্মত হেলমেট ব্যবহার, নিরাপদ গতি বজায় রাখা এবং ট্রাফিক আইন মানার অভ্যাস গড়ে তোলা জরুরি। তারা সকলকে সড়কে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

আপডেট সময় : ০৩:৩৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫