সংবাদ শিরোনাম ::
গণঅধিকার পরিষদের নির্বাচনী সভা অনুষ্ঠিত
বিজয় রায়, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
- আপডেট সময় : ০৫:৩৬:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫ ২২৭ বার পড়া হয়েছে

গণঅধিকার পরিষদের নির্বাচনী সভা অনুষ্ঠিত
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁও-৩ (রাণীশংকৈল-পীরগঞ্জ) আসনে নির্বাচনী প্রচারণা শুরু করেছে গণঅধিকার পরিষদ। শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় পীরগঞ্জ উপজেলার ৭নং হাজীপুর ইউনিয়নের বাগানবাড়ী এলাকায় গণঅধিকার পরিষদের উদ্যোগে এক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের এমপি প্রার্থী ও গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা মামুনুর রশীদ মামুন (ট্রাক প্রতীক)।
সভায় সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদের পীরগঞ্জ উপজেলা সম্পাদক আলমগীর কবির।
এসময় আরও উপস্থিত ছিলেন-গণঅধিকার পরিষদের পীরগঞ্জ উপজেলা সভাপতি আবু বাসার বাবুল, সাধারণ সম্পাদক আবু জাফর,সহ বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।
আলোচনা শেষে প্রধান অতিথি গণঅধিকার পরিষদের ৭নং হাজীপুর ইউনিয়ন কমিটি ঘোষণা করেন।




















