ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার- শিক্ষামন্ত্রী মিলন পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা পুঠিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ

সীমান্তের শূন্যরেখা হুমকিতে: অবৈধ বালু উত্তোলনে ৩৯ বিজিবির সতর্কতা, সহযোগিতা চাইলেন সাংবাদিকদের

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:৫৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫ ৩৬৭ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সীমান্তের শূন্যরেখা হুমকিতে: অবৈধ বালু উত্তোলনে ৩৯ বিজিবির সতর্কতা, সহযোগিতা চাইলেন সাংবাদিকদের

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি’র) সীমান্তের শূন্যরেখা হুমকিতে: অবৈধ বালু উত্তোলনে ৩৯ বিজিবির সতর্কতা। সহযোগিতা চাইলেন সাংবাদিকদের।
সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর অবস্থান নিয়েছে বিজিবি। শনিবার (১৮ অক্টোবর) বিজিবি’র মাল্টিপারপাস সেড সংলগ্ন ব্রহ্মপুত্র নদীর পাড়ে অনুষ্ঠিত প্রেস ব্রিফিং এ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মেহেদী হাসান এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেন।

লে. কর্নেল মেহেদী হাসান বলেন, সম্প্রতি শেরপুর ও ময়মনসিংহ সীমান্ত এলাকায় কিছু অসাধু চক্র বালু উত্তোলন ও চোরাচালানের মাধ্যমে সরকারি সম্পদের ক্ষতি করে আসছে। এসব অনিয়ম ঠেকাতে বিজিবি’র নিয়মিত অভিযান পরিচালনা করে আসছেন। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় সীমান্ত সংলগ্ন এলাকা থেকে অবৈধ বালু উত্তোলন কার্যক্রম বন্ধে বিজিবি ২৪ ঘণ্টা টহল জোরদার করেছে।

তিনি জানান, সীমান্ত এলাকায় বিজিবির মূল দায়িত্ব চোরাচালান প্রতিরোধ হলেও স্থানীয় জনগণের দাবি ও প্রশাসনের নির্দেশনায় অবৈধ বালু উত্তোলন বন্ধেও বিজিবি বিশেষ ভূমিকা পালন করছে। ইতিমধ্যে ময়মনসিংহের হালুয়াঘাট ও শেরপুরের ঝিনাইগাতী সীমান্ত অঞ্চলে বিজিবির টহল দল একাধিক অভিযান পরিচালনা করেছে। এসব অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করা হয়েছে।

লে. কর্নেল মেহেদী হাসান আরও জানান, অবৈধ বালু উত্তোলনের কারণে সীমান্ত এলাকার নদী ও কৃষিজমির ক্ষতি হচ্ছে,যা স্থানীয় পরিবেশের ভারসাম্য নষ্ট করছে। এতে ভূমিক্ষয় ও বন্যা ঝুঁকিও বাড়ছে। তিনি বলেন,  আমরা প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে সীমান্ত এলাকায় অবৈধ বালু উত্তোলন ও চোরাচালান প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছি।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, ২০২৫ সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে বিজিবি ২৭.৯০ লক্ষ টাকার বিভিন্ন অবৈধ পণ্য জব্দ করেছে। এছাড়া চলমান অভিযানে সীমান্ত এলাকার বিভিন্ন চোরাচালানপথ বন্ধ করে দেওয়া হয়েছে।

লে.কর্নেল মেহেদী হাসান বলেন, আমাদের লক্ষ্য সীমান্তকে নিরাপদ রাখা এবং জনগণের সম্পদ রক্ষা করা। আমরা চাই, স্থানীয় জনগণ ও সাংবাদিক এসব অবৈধ কার্যক্রম প্রতিরোধে সহযোগিতা করুক সঠিক তথ্য দিয়ে ।

তিনি আরও জানান, স্থানীয় প্রশাসন,উপজেলা নির্বাহী কর্মকর্তা,থানা প্রশাসন ও জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়মিত বৈঠক করে সীমান্তের আইন-শৃঙ্খলা রক্ষা এবং অবৈধ বালু উত্তোলন বন্ধে করণীয় ঠিক করা হচ্ছে।

প্রেস ব্রিফিংয়ে ৩৯ বিজিবির বিভিন্ন কর্মকর্তা, সাংবাদিক এবং স্থানীয় গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

October 18, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সীমান্তের শূন্যরেখা হুমকিতে: অবৈধ বালু উত্তোলনে ৩৯ বিজিবির সতর্কতা, সহযোগিতা চাইলেন সাংবাদিকদের

আপডেট সময় : ০৪:৫৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫